‘পুষ্পা 2’-এর প্রচারে কোথাও নেই ফাহাদ ফাসিল, কিন্তু কেন? মুখ খুললেন আল্লু অর্জুন

তিনি তার সহ-অভিনেতাকে মিস করছেন। তবে সম্ভবত কেরলে তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করতে পারেন আল্লু। 'ফাফা' (ফাহাদ ফাজিল) পুষ্প 2-এ দুর্দান্ত কাজ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকটা দিন! আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে, বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পুষ্পা 2’ (PUSHPA 2)। ২০২১ সালে পুষ্পা-র ঝড়ে এখনও কাবু ভক্তরা। করোনার পরে এই ছবিটি একমাত্র ব্লকবাস্টার হয়েছিল। ছবির গান, সংলাপ, কাহিনী সবটাই রীতিমতো মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। তাই বহুদিন ধরেই ছবির সিক্যুয়ালের জন্যে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী ৭ টি ভাষায় মুক্তি পেতে চলেছে পুষ্পা 2। যদিও অনেকদিন আগেই ছবির মুক্তির কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে বারবার আটকে যাচ্ছিল।

ছবির পোস্টার, ট্রেলার, গান, সবটা ইতিমধ্যেই দর্শক মহলে ঝড় তুলেছে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল সহ একাধিক তারকা। ইতিমধ্যেই ছবির প্রচারও জোরকদমে শুরু করছেন ছবির দলবল, কলাকূশলী রা। সম্প্রতি ছবিটির প্রচারে কোচিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আল্লু এবং রশ্মিকা, কিন্তু সেখানে দেখা মেলেনি, ছবির আরেক মুখ্য মুখ ফাহাদ ফাজিল। শুধু কোচি নয়, প্রচারের কোনও অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না তাঁকে। তাঁর অনুপস্থিতিতে ভক্তরা বিরক্তি প্রকাশ করছেন। কিন্তু কেন প্রচারে থাকছেন না ফাহাদ? এ বিষয়ে একটি সাক্ষাৎকারে আল্লু অর্জুন জানিয়েছেন, ফাহাদ ফাসিলের সঙ্গে কাজ করা একটি স্মরণীয় অভিজ্ঞতা। তিনি তার সহ-অভিনেতাকে মিস করছেন। তবে সম্ভবত কেরলে তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করতে পারেন আল্লু। ‘ফাফা’ (ফাহাদ ফাসিল) পুষ্প 2-এ দুর্দান্ত কাজ করেছে।

এরপর আল্লু প্রচারে তাঁর অনুপস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমার সমস্ত ছবিতে এই প্রথম যে আমি একজন সেরা মালয়ালাম অভিনেতা সঙ্গে কাজ করেছি, আমাদের ‘ফাফা’-এর সঙ্গে কাজ করেছি। আমি আজ তাঁকে দেখলে খুশি হতাম।” এরপর আল্লু অর্জুনও রশ্মিকা মান্দান্নার অনেক প্রশংসা করেছেন। তাকে ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, রশ্মিকা তাঁর অভিনয়ের মাধ্যমে আবারও সারা দেশের মন জয় করতে চলেছেন। তিনি একমাত্র অভিনেত্রী যিনি গত তিন বছর ধরে তাঁর সঙ্গে কাজ করেছেন। অভিনেতা বলেন, “তুমিই আমার একমাত্র নায়িকা যাকে আমি সেটে দেখেছি একটানা তিন বছর। তুমি আমার কাছে পরিবারের সদস্যের মতো হয়ে গেছ। তোমার সঙ্গে কাজ করা খুব স্বাচ্ছন্দ্যের। তুমি না ছাড়া ‘পুষ্পা’ সম্ভব হত না।” সুকুমার পরিচালিত পুষ্পা 2 দ্য রুল ছবিটি ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর