আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হ্যাকারের হাতে রাজের ৩ টি ফেসবুক প্রোফাইল, সাইবার শাখায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি: আধুনিক প্রযুক্তির কোপে পরে তারকাদের জীবন জেরবার। বর্তমানে ভক্তদের সঙ্গে দেখাকরা, নিজেদের আপডেট দেওয়া, সবটাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর মাধ্যমে পরিচালনা করে থাকেন তারকারা। তাই সাইবার প্রতারকরা তারকাদেরকেই আগে টার্গেট করে। যাই হোক, মঙ্গলবার সাত সকালে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর কপালে চিন্তার ভাঁজ। কেননা সকাল সকাল ফেসবুক খুলতে পারছেন না রাজ চক্রবর্তী, পরিচালকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। পরিচালকের ফেসবুকে পেজে গেলেই দেখা যাচ্ছে, বিদেশি ভাষায় তাঁর নাম লেখা। তবে পেজটির বায়োতে পরিচালকের যাবতীয় তথ্য ইংরিজিতে লেখা রয়েছে, তাতেই বোঝা যাচ্ছে রাজের ফেসবুক অ্যাকাউন্ট এটি।

সত্যতা জানাতে একটি সংবাদমাধ্যমকে রাজ চক্রবর্তী জানিয়েছেন, ফেসবুকে তাঁর তিনটি প্রোফাইলই কব্জা করেছে হ্যাকাররা। যার মধ্যে রয়েছে পরিচালকের ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এবং প্রযোজনা সংস্থার পেজ। তবে তিনি নিজে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কিছু বোঝেন না, তাই সেগুলো দেখভালের জন্য একটি বিশেষ দল রয়েছে তাঁর। পেজের নাম বদলে দেওয়ার নোটিফিকেশন তাঁদের কাছেই গিয়েছে প্রথমে। এরপর তাঁরাই ফোন এবং মেসেজের মাধ্যমে বিষয়টা জানিয়েছেন তাঁকে। তবে গত কয়েকদিন ধরেই রাজের ফেসবুকে গন্ডগোল করছিল বলে জানিয়েছেন পরিচালক।

এই সমস্যা যে হ্যাকারদের নিশানার কারণেই হয়েছে তা বুঝে উঠতে পারেননি পরিচালক। এখন ফেসবুকে রাজের নামে কোনও প্রোফাইল নেই। ইতিমধ্যেই বিষয়টি কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছেন রাজ। পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এখন একটাই প্রার্থনা, খুব শীঘ্রই তাঁর প্রোফাইলগুলি যাতে ফিরে পাওয়া যায়, এমনকি ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকেও জবাবের আশা করছেন বিধায়ক পরিচালক। রাজের তিনটি ফেসবুক প্রোফাইল সর্বদা সক্রিয়। যেখানে তিনি নিজের ব্যক্তিগত জীবন এবং পেশাগত নানা আপডেট দেন।

Published by:

Share Link:

More Releted News:

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ