‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

তাঁর একটি চুম্বনেই মিকার কন্ঠ সুরেলা হয়েছে। সম্প্রতি রাখি পরেশ ছাবরার একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন। সেখানেই মিকার সঙ্গে চুম্বন বিতর্ক নিয়ে প্রথম মুখ খুলেছেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে যে কয়জন পঞ্জাবি গায়ক নাম কামিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মিকা সিংহ। তাঁর সুরেলা কন্ঠে মুগ্ধ গোটা দেশ। তাঁর ভক্তসংখ্যা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাঁর ঝুলিতে একগুচ্ছ সুপারহিট গান রয়েছে। কিন্তু জানেন কী, মিকা সিংহের এই সুরেলা কন্ঠের নেপথ্যে কার হাত? রাখি সাওয়ান্ত। যিনি বলিউডের ড্রামা কুইন নামেই খ্যাত। তিনি যাই বলেন, তাই ভাইরাল হয়ে যায়। একবার রাখিকে জোর করে মিকার চুম্বন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গুজবও ঢাকা পড়ে যায়।

বলা যায়, তিনি একজন সেরা বিনোদনকারী। তবে এবার তিনি যা বললেন, তা শুনে রীতিমতো আঁতকে উঠলেন সকলে। তিনি জানালেন, তাঁর একটি চুম্বনেই মিকার কন্ঠ সুরেলা হয়েছে। সম্প্রতি রাখি পরেশ ছাবরার একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন। সেখানেই মিকার সঙ্গে চুম্বন বিতর্ক নিয়ে প্রথম মুখ খুলেছেন অভিনেত্রী। রাখির বিশ্বাস, তাঁর একটি চুম্বনেই মিকার কন্ঠস্বর আরও সুরেলা হয়ে উঠেছে। অর্থাৎ তাঁর চুম্বন করার আগে মিকার কন্ঠস্বর এত সুন্দর ছিল না। রাখির কথায়, ‘মিকা পাজি, খারাপ ভেবো না। তুমি সত্যিটা জানো। তোমার কন্ঠস্বর তেমন ভাল ছিল না। যেদিন তুমি আমাকে চুমু খেলে, সেদিন থেকে তোমার কন্ঠস্বর সুন্দর হয়ে উঠল। তুমি আগে জোরে গাইতে, কিন্তু যখন আমি তোমাকে চুম্বন করলাম তখন থেকে তোমার কন্ঠ সুরেলা হয়ে উঠল। তুমি সুন্দর গান গাইতে শুরু করলে।’

উল্লেখ্য, ২০০৬ সালে মিকা তাঁর জন্মদিনে রাখিকে জোর করে চুম্বন করেছিলেন। সেই ঘটনার ছবি ও ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। যার কারণে রাখি মিকার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছে। তবে ১৭ বছর পর বোম্বে হাইকোর্ট তাঁদের মামলা খারিজ করে দেয়। তবে এখন দুজনেই ভুলটা শিকার করেছিলেন। মিকা স্বীকার করেছেন যে, তিনি রাখিকে ভুল করে চুমু খেয়েছিলেন। এখন তাঁরা ভাল বন্ধু হয়ে উঠেছে।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১