কাস্টিং থেকে বাজেট, ৯ বছরে ‘রামায়ণ’-এ বহু বদল, রণবীরের পারিশ্রমিক কত?

হনুমান জয়ন্তীর দিনেই মুক্তি পেল বহু প্রতীক্ষিত হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থ অবলম্বনে নির্মিত 'রামায়ণ'-এর প্রথম টিজার। ছবির ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হনুমান জয়ন্তীর দিনেই মুক্তি পেল বহু প্রতীক্ষিত হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থ অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’-এর প্রথম টিজার। ছবির ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ ছিল। বিশেষ করে, ছবির নায়ক তথা রাম চরিত্রে রণবীর কাপুরকে দেখার জন্যে উদগ্রীব ছিলেন ভক্তরা। অবশেষে রাম চরিত্রে ধরা দিলেন রণবীর, রাজকীয় লুকে অভিনেতাকে দেখে উত্তেজিত ভক্তরা। ২.৩৮ মিনিট টিজারে রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশকেও দেখা গিয়েছে। তবে ছবির সিংহভাগ অংশই ছিল ভিএফএক্স। অনেক ভক্তরা চারবছর আগে মুক্তি পাওয়া প্রভাস-কৃতির বিতর্কিত ‘আদিপুরুষ’-এর সঙ্গে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর তুলনা করেছেন।

তবে জানেন কী, ২০১৭ সালে ছবির ঘোষণার পর থেকে ছবির প্রায় নয়টি বদল হয়েছে। ছবির টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। ভগবান রাম রূপে রণবীর কাপুরকে দেখে আবেগপ্রবণ হয়ে গিয়েছেন নেটিজেনরা। গত নয় বছরে ছবির চিত্রনাট্য থেকে পর্দায় রূপায়ণ পর্যন্ত অনেক কিছু বদল হয়েছে। ২০১৭ সালে যখন নমিত মালহোত্রার ‘রামায়ণ’ ঘোষণা কলেছিলেন, তখন এটি শুধু নমিতের ছবি ছিল না। তখন নমিতের সঙ্গে বলিউডের অন্যতম শীর্ষ প্রযোজক মধু মান্তেনা, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের শীর্ষ প্রযোজক আলু অরবিন্দ ‘রামায়ণ’ প্রযোজনার জন্য একত্রিত হয়েছিলেন। তবে, ২০২৪ সালে মধু এই প্রকল্প থেকে সরে দাঁড়ান। ছবির ক্রমবর্ধমান বাজেট এবং সৃজনশীল মতপার্থক্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। একইভাবে, প্রযোজকদের তালিকা থেকে আলু অরবিন্দের নামও ধীরে ধীরে উধাও হয়ে যায়। তিনিও একই কারণে ছবি থেকে সরে দাঁড়ান। তখন নমিত মালহোত্রা ভেবেছিলেন, হয়তো প্রযোজকদের মধ্যে বিভেদের কারণে প্রকল্পটি আটকে যাবে। তবে, পরিস্থিতি এগিয়ে যায় এবং নমিতের দুটি সংস্থা, প্রাইম ফোকাস ও ডিএনইজি, এখন ছবিটির আনুষ্ঠানিক প্রযোজক। এদিকে, সুপারস্টার যশ, যাঁর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নমিতের দেখা হয়েছিল, তিনিও ‘রামায়ণ’-এ যোগ দেন। রাবণের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি যশ ছবিটির প্রযোজকও হন। এছাড়া যখন রামায়ণের ঘোষণা হয়েছিল, তখন এর দু’জন পরিচালক ছিলেন। রবি উদয়ওয়ারেরও নীতেশ তিওয়ারির সঙ্গে যৌথভাবে রামায়ণ পরিচালনার কথা ছিল।

‘মম’, ‘যুদ্ধ’, এবং ‘দো দিওয়ানে শহর মে’-এর মতো চলচ্চিত্রের জন্যে খ্যাত রবি, ছবিটির প্রাথমিক চিত্রনাট্য লেখার সময় থেকেই এর সঙ্গে যুক্ত আছেন। কিন্তু পরে তিনিও সরে দাঁড়ান। এছাড়াও জানা যায়, যখন ছবির প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন রণবীর কাপুর, তখন গুজব ছিল যে হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোনকে ছবিতে নেওয়া হবে। কিন্তু এরপর যখন যশ প্রযোজক হিসেবে রামায়ণে যোগ দিলেন, তখন সীতার ভূমিকার জন্য সাই পল্লবীকে চূড়ান্ত করা হল। আর এতবার কাস্টিং পরিবর্তনের কারণ হল, প্রকল্পটির দীর্ঘ সময় ধরে শুটিং। অভিনেতাদের ডেট নিয়ে সমস্যা হচ্ছিল। এরপর ২০১৭ সালে যখন রামায়ণ প্রথম ঘোষণা করা হয়েছিল, তখন এর বাজেট ঠিক করা হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। কিন্তু কয়েক বছর পর, বাজেট ৮০০ কোটি টাকা করা হয়। কিন্তু ছবির দুটি ভাগের বাজেট মিলিয়ে এখন ছবির বাজে ট৪,০০০ কোটি টাকারও বেশি ঠেকেছে। যেখানে রণবীরের পারিশ্রমিক ১৫০ কোটি টাকা এবং যশের পারিশ্রমিক ১০০ কোটি টাকা। এছাড়া প্রাথমিক ঘোষণায় চলচ্চিত্রটিকে একটি তিন পর্বের সিরিজ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে, পরে জানা যায় যে রামায়ণ একটি দুই পর্বের প্রকল্প হবে। প্রথম পর্বটি ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাবে।

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের