পঞ্জাবী মতে বিয়ে সারলেন ‘রালিয়া’

চারহাত এক হল রণবীর-আলিয়ার। পঞ্জাবী মতে বিয়ে সারলেন 'রালিয়া' জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চারহাত এক হল রণবীর-আলিয়ার। পঞ্জাবী মতে বিয়ে সারলেন ‘রালিয়া’ জুটি। সকালে গায়ে হলুদের নিয়ম সেরে প্রথা মেনে হয় চূড়া সেরিমনি। রণবীরের বাড়ি ‘বাস্তু’তে সম্পন্ন হল বিয়ে। চূড়ান্ত নিরাপত্তা বলয় ছিল এই তারকা জুটির বিয়েতে। বিয়েতে মণীশ মলহোত্রা ও সব্যসাচীর পোশাকে সেজে ওঠেন আলিয়া। 

আলিয়া ও রণবীরের বিয়েকে বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংই শুধু নয় বরং আলিয়ার প্রথম ছবির রেশ টেনে একে ‘শাদি অফ দ্যা ইয়ার’ও বলা চলে। বুধবার থেকে বিয়ের আসর জমে উঠেছিল কাপুর পরিবারে। পরিবারের নানা সদস্যদের মেহেন্দি পরার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সকাল থেকেই। সেখানে কখনও দেখা যাচ্ছে রিদ্ধিমা কাপুর সাহানি বা করিশ্মা কাপুরের হাতের মেহেন্দি। তো কখনও দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতা স্বামীকে স্মরণ করে নিজের হাতের মেহেন্দিতে ঋষি কাপুরের নাম লিখতে নীতু কাপুরকে।

ছেলের বিয়েতে একটি জমকালো রঙিন লেহেঙ্গায় সেজে উঠেছিলেন নীতু কাপুর। কাপুর পরিবারের অন্যান্যদের এদিনের সাজপোশাকও ছিল দেখার মত। মেয়ের মা সোনি রাজদানও এদিন জমকালো সাজে সেজেছিলেন। আলিয়া ও রণবীরের খুব কাছের দুই মানুষ অয়ন মুখোপাধ্যায় ও করণ জোহর বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন যুগলকে। বিশেষ সময়ও কাটিয়েছেন।  যদিও আলিয়া ও রণবীরের বিয়ের কোনও ছবি এখনও প্রকাশ্যে আসেনি। তবে পাপারাজ্জিদের তাঁরা কথা দিয়েছেন যে বিয়ের পর্ব মিটলেই সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা সবার সামনে আসবেন এবং ফটোসেশন সারবেন। যদিও তাঁর আগেই পাপারাজ্জিদের মিষ্টিমুখ করিয়েছে কাপুর ও ভাট পরিবার। 

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ