‘বোনের ছবি আগাম এঁকেছিল কবীর’, কোয়েলের মেয়ে হতেই আনন্দে আটখানা দাদু রঞ্জিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে তাঁর কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। আর তাতেই বেশ খুশি হয়েছেন রঞ্জিত মল্লিক। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ  অভিনেতা জানিয়েছেন, ‘ফুটফুটে দেখতে হয়েছে নাতনিকে।‘

সেইসঙ্গে ভবিষ্যতে কোয়েলের মেয়ে সিনেমায় আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে রঞ্জিত মল্লিক জানান , ‘আগে বড় হোক। তার পর এ সব নিয়ে ভাবা যাবে। সন্তানদের মতামত নেওয়াটাও দরকার ।‘ সেইসঙ্গে এক চমকপ্রদ ঘটনাও সামনে আনেন রঞ্জিত মল্লিক। তিনি বলেন,’ কবীর অবসর সময় ছবি আঁকত । কোয়েল হাসপাতালে ভর্তির আগেই একদিন কবীর একটা বাচ্চা মেয়ের ছবি একে বলেছিল পুতুলের মতোই নাকি তার একটি বোন আসতে চলেছে। আর আজ সত্যি কোয়েলের মেয়ে হল।‘  অন্যদিকে দাদু রঞ্জিত মল্লিকের মত আনন্দিত   দিদা দীপা মল্লিক। তিনি জানিয়েছেন, ‘কবীর সারা ক্ষণ বলত, আমার বোন চাই। অবশেষে ওর ইচ্ছা পূরণ হল।‘   একথায় বলা যায়, শনিবার কবীরের ইচ্ছে বাস্তব হওয়ায় দুই পরিবারের প্রত্যেকে যেমন খুশি তেমনই অবাক হয়েছেন।

উল্লেখ্য ২০২০ সালের ৫ মে, কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হলেন  টলিউড অভিনেত্রী । ঘরে এল তাঁর লক্ষ্মী।  তবে  এখনও পর্যন্ত সন্তানের মুখ দেখাননি কোয়েল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের