IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুরো ক্রিকেট বিশ্ব ভারতের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনায় মজে। যদিও সেটাই স্বাভাবিক। ব্যাট হাতে যেভাবে ঝড় তুলেছেন তাতে অভিজ্ঞ বহু দাপুটে ব্যাটার চমকে গিয়েছেন। চলতি মরশুমের আইপিএলে রাজস্থান তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল। তবে এখন অনেকেই বলছেন এই দাম বৈভবের জন্য অনেকটাই কম হয়ে গিয়েছে। ক্রিকেটারদের সম্পত্তি নিয়ে চর্চা কম হয় না। কে কত টাকার মালিক তা নিয়ে আলোচনা হতেই থাকে। জানেন কি ২২ গজের ময়দানে ঝড় তোলা ‘বেবি বসের’ মোট সম্পত্তির পরিমাণ কত? বৈভব কত টাকার মালিক? জেনে নিন এখনই।

অনেকেই বলেছেন গত ১২ মাসে নিজের অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে বৈভব নিঃসন্দেহে তার মোট সম্পদের পরিমাণকে অনেকটা বাড়িয়ে ফেলেছেন। হাউসিভিটি.কম-এর তথ্য অনুযায়ী, সূর্যবংশীর মুম্বইতে প্রায় ২.৫ কোটি থেকে ৩ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্ট রয়েছে। পাশাপাশি, বিহারের সমস্তিপুর জেলার তাজপুর শহরে তাঁর পৈতৃক বাড়ির মূল্য ৪০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা। রাজস্থান তাঁকে ১.১ কোটি টাকায় কিনলেও আইপিএল থেকে তিনি আরও বেশি রোজগার করেছেন। নির্ধারিত মূল্যের পাশাপাশি সূর্যবংশী আইপিএলে ম্যাচ ফি হিসেবে প্রতি ম্যাচে ৭.৫ লক্ষ টাকাও আয় করেছেন। ১৫ বছর বয়সী খেলোয়াড় তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন, যার অর্থ ম্যাচ ফি বাবদ তাঁর মোট আয় প্রায় ১.৬৫ কোটি টাকা ।

আরও পড়ুন: রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

এখন পর্যন্ত বৈভব তাঁর সংক্ষিপ্ত ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকটি পুরস্কার ও উপহারও পেয়েছেন। গালফ নিউজের খবর অনুযায়ী, সূর্যবংশীর অন্তত দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে। একটি টাটা কার্ভ ইভি (যার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা), যেটি তিনি আইপিএল ২০২৫-এ সর্বোচ্চ স্ট্রাইক-রেট নিয়ে শেষ করার জন্য জিতেছিলেন, এবং আরেকটি মার্সিডিজ বেঞ্জ, যা রঞ্জিত বার্থাকুর তাঁকে উপহার দিয়েছেন বলে জানা গিয়েছে। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো পারফরম্যান্সের জন্য সূর্যবংশী তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছ থেকে ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কারও পেয়েছিলেন। আইপিএল থেকে আয়, মালিকানাধীন সম্পত্তি এবং নগদ পুরস্কার মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। যেভাবে তিনি ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তাতে সেই অঙ্কটি দ্রুত ১০ কোটি টাকারও বেশি হয়ে উঠবে।

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকে মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের