Khadan Teaser: ‘ফ্যামিলি নিয়ে আছি বলে অ্যাকশন ভুলেছি ভাবছিস?’, হুঙ্কার দেবের

‘খাদান’ টিজারে (Khadaan Teaser) তেমনই ইঙ্গিত দিলেন দেব । টিজারের শুরুতেই সুপারস্টার হুঙ্কার দিলেন–‘ফ্যামিলি নিয়ে আছি বলে অ্যাকশন ভুলেছি ভাবছিস?’

Share:

নিজস্ব প্রতিনিধি: যেমন কথা, তেমন কাজ! গতকাল একটি ভিডিও প্রকাশ করে নিজেই ‘খাদান’ টিজার মুক্তির দিনক্ষণ জানিয়েছিলেন সুপারস্টার দেব। সেই থেকেই রুদ্ররূপে দেবকে দেখার জন্যে অপেক্ষায় ভক্তরা। অবশেষে বৃহস্পতিবার সকালে মুক্তি পেল খাদানের টিজার। এর আগে ১৪ অগস্ট খাদানের টিজার মুক্তির কথা ছিল। কিন্তু আরজি কর-কাণ্ডের প্রতিবাদে টিজার মুক্তি স্থগিত করেন দেব। যদিও তখন তিনি দেশের বাইরে ছুটিতে ছিলেন, সেখান থেকেই R G KAR হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে আওয়াজ তুলছিলেন দেব-রুক্মিণী দুজনেই। তাই খাদান টিজার মুক্তি স্থগিত করে দেন অভিনেতা। অবশেষে আজ বৃহস্পতিবার খাদান টিজার মুক্তি পেল। জানা গিয়েছে, ছবিতে বাবা-ছেলের ভূমিকায় একাই অভিনয় করবেন অভিনেতা।

টিজারেও ফুটে উঠল সেই ছোঁয়া। এতদিন ধরে অল্প অল্প ঝলকে দেব বুঝিয়ে দিচ্ছিলেন, এবার পুরোপুরি অ্যাকশন মুডে অবতরণ করলেন দেব। বেশ বছর কয়েক ধরেই একটু অন্য ধরনের ছবিতে অভিনয় করে অভিনয়ে পোক্ত হয়েছেন অভিনেতা, কিন্তু নিজের সেই অ্যাকশন রূপ হয়তো ভুলতে পারেননি। যাই হোক, আগেই খবরে ছিল, টলিউডের গেম চেঞ্জার ছবি হতে চলেছে ‘খাদান’। পোস্টারে অনুযায়ী বোঝাই যাচ্ছিল, একেবারে নতুন গল্প নিয়ে পর্দা কাঁপাতে চলেছেন দেব। যে গল্পে থাকবে অ্যাকশন, রহস্য, রোমাঞ্চ, প্রতিবাদ ও প্রতিঘাত। ‘খাদান’ টিজারে (Khadaan Teaser) তেমনই ইঙ্গিত দিলেন দেব । টিজারের শুরুতেই সুপারস্টার হুঙ্কার দিলেন–‘ফ্যামিলি নিয়ে আছি বলে অ্যাকশন ভুলেছি ভাবছিস?’ ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। প্রসঙ্গত, আসানসোলের কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘খাদান’। তবে এদিন খাদানের টিজার রিলিজের পর কেউ কেউ বলেছেন, মনে পড়ল ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর কথা।

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আবার কারো মনে পড়ে গিয়েছে ছবিটি দক্ষিণের কেজিএফের মতো হতে পারে। বাইকে চেপে নায়ক এবং তাঁর সঙ্গীর (যিশু সেনগুপ্ত) চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙার দৃশ্যটি একেবারে গায়ে কাঁটা দেওয়া। দেবের মুখে দেখা গেল জ্বলন্ত বিড়ি চিবিয়ে খাচ্ছেন। তাঁর মুখভর্তি একগাল দাড়ি, টল-ডার্ক-হ্যান্ডসাম লুকে ভক্তদের সারপ্রাইজ দিতে ক্রিসমাসে আসবেন তিনি। বছর কয়েক ধরে ছকভাঙা অবতারে ধরা দিচ্ছিলেন অভিনেতা। এর জন্যে কম সমালোচনাও শুনতে হয়নি তাঁকে। তবে এবার বিতর্ককে উসকে আবারও একশন অবতারে ধরা দিলেন অভিনেতা। দেবের এই ছবিও হাঁটতে পারে রেকর্ড ব্যবসার পথে। শুধু তাই নয়, এই ছবি যে দক্ষিণী ছবি ‘কেজিএফ’, ‘পুষ্পা’, ‘বাহুবলী’কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে, দেবের ‘খাদান’, আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে খাদান।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ