চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সবাই বোল্ড-আউট, টিআরপির তালিকার শীর্ষে ‘গীতা L.L.B

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার এলেই টলিপাড়ার সিরিয়াল নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কেন? অবশ্যই টিআরপির জন্যে! আবার কোন সিরিয়ালের ঘাড়ে কোপ পড়বে, তা নিয়েই শুরু হয়ে যায় টেনশন। কারণে বর্তমানে যে সিরিয়াল টিআরপিতে নিজের নাম ওঠাতে পারবে না, প্রথম থেকেই সে বাদের খাতায়, এরকমভাবে গত ২ বছরে প্রায় ৫০ টির বেশি সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। কারুর বয়স ৭০ দিন তো আবার কারুর বয়স ৩ মাস, অর্থাৎ বছর ঘুরতে না ঘুরতেই বিদায়ের ঘন্টা বেজে যায় সেই সমস্ত সিরিয়ালগুলির।

তাই তো টিআরপিতে কে আগে জায়গা নেবে, তা নিয়ে সিরিয়ালের দুই প্রথম সারির চ্যানেলের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। যাই হোক, আজ বৃহস্পতিবার, হিসেব মতো চলে এসেছে টিআরপি, সারা সপ্তাহের হাড়ভাঙা পরিশ্রমের ফল। নতুন মাসের প্রথম সপ্তাহের টিআরপি তালিকায় কতটা রদবদল হল চলুন দেখে নেওয়া যাক। এ সপ্তাহে প্রথম পাঁচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল জ্যাস সান্যাল এবং সয়ম্ভু মুখোপাধ্যায়ের গল্প জগদ্ধাত্রী, সামান্য পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। রোহিত এবং ফুলকির গল্প চুটিয়ে উপভোগ করছেন সিনেপ্রেমীরা। তৃতীয় স্থানে রয়েছে ‘গীতা এল.এল.বি’। এই ধারাবাহিক প্রথম থেকেই ছক্কা হাঁকাচ্ছে। এ সপ্তাহে চতুর্থ স্থান এবং পঞ্চম স্থানে রয়েছে ‘নিমফুলের মধু’ এবং ‘অনুরাগের ছোঁয়া’! কী জানতে চান বাকিরা কে কোথায় রয়েছে, চলুন দেখিয়ে দেওয়া যাক।

 

প্রথম: জগদ্ধাত্রী (জি বাংলা) ৮.৫

দ্বিতীয়: ফুলকি (জি বাংলা) ৮.৩

তৃতীয়: গীতা এল.এল.বি (স্টার জলসা) ৮.১

চতুর্থ: নিমফুলের মধু (জি বাংলা) ৭.৮

পঞ্চম: অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) ৭.৩

কথা (স্টার জলসা) ৭.২

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা) ৬.৯, সন্ধ্যাতারা (স্টার জলসা) ৬.৯

সপ্তম: জল থই থই ভালবাসা (স্টার জলসা) ৬.৭

অষ্টম: তোমাদের রাণী (স্টার জলসা) ৬.৬

নবম: কার কাছে কই মনের কথা (জি বাংলা) ৬.৫, লভ বিয়ে আজকাল (স্টার জলসা) ৬.৫

দশম: তুমি আশেপাশে থাকলে (স্টার জলসা) ৬.৩

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ