চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপিতে সেরা ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয় স্থানে কে, ফুলকি না গীতা এল এল বি?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এল TRP। আর Trp-এর লিস্টে নাম তোলার জন্যই গোটা সপ্তাহ জুড়ে হাড়ভাঙা খাটুনি সিরিয়ালের গোটা টিমের। TRP-ই হল এখন সকল সিরিয়ালের একমাত্র অস্ত্র, TRP-তে নাম তুলতে না পারলেই ব্যস সেই সিরিয়ালের আয়ু শেষ হয়ে আসে। এভাবেই গত দু বছরে একাধিক সিরিয়াল শেষ হয়েছে, খুব কমদিনের মাথাতেই তাদের বিদায়ের ঘন্টা বেজেছে। যাই হোক, চলে এসেছে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের টিআরপির তালিকা। এক সময়ে টিআরপির সিংহাসনে রাজ করত স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। অনেকগুলি দিন রাজ করেছে এই সিরিয়াল টিআরপির তালিকায়।

কিন্তু সপ্তাহ খানেক ধরে টিআরপির সিংহাসন তো দূর, টিআরপির সেরা পাঁচেও দেখা যাচ্ছেনা ধারাবাহিক কে। অন্যদিকে, টিআরপির সিংহাসনে অনেকদিন ধরেই নিজের জায়গা অটুট রেখেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেও সেরা এই মেগা। পাশাপাশি দ্বিতীয় স্থানে জায়গা নিয়েছে ‘নিম ফুলের মধু’। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। সেখানেও গল্পে এসেছে নয়া মোড়। আস্তে আস্তে ফুলকিকে ভালবেসে ফেলছেন রোহিত। সেটাই চেটেপুটে উপভোগ করছেন দর্শক। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। পঞ্চম ‘কোন গোপনে মন ভেসেছে’। ষষ্ঠস্থানে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এদিকে স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক চিনিতে নায়িকা পরিবর্তন করে বিজয়ালক্ষ্মীকে এনেও সেরা দশে জায়াগা করতে পারল না এই ধারাবাহিক। এদিকে ওম-তৃণা অভিনীত ‘লাভ বিয়ে আজকাল’ও করছে বাজিমাত।

ঝটপট দেখে নিন টিআরপি তালিকায় আর কে কে আছে

প্রথম জগদ্ধাত্রী (৮.৮) জি বাংলা
দ্বিতীয় নিম ফুলের মধু (৮.২) জি বাংলা
তৃতীয় ফুলকি (৮.১) জি বাংলা
চতুর্থ গীতা LLB (৭.৯) স্টার জলসা
পঞ্চম কোন গোপনে মন ভেসেছে (৭.৬) জি বাংলা
ষষ্ঠ কার কাছে কই মনের কথা (৭.০) জি বাংলা
সপ্তম অনুরাগের ছোঁয়া (৬.৮) স্টার জলসা
অষ্টম কথা (৬.৬) দি বাংলা
নবম তোমাদের রাণী (৬.৪) স্টার জলসা
দশম সন্ধ্যাতারা (৬.৩) স্টার জলসা
একাদশ আলোর কোলে (৫.৮) জি বাংলা
দ্বাদশ লভ আজ কাল (৫.৭) স্টার জলসা
ত্রয়োদশ তুমি আশেপাশে থাকলে (৫.৬) স্টার জলসা

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ