যৌনকর্মীর সন্তানদের গানের তালিম রেজওয়ানা বন্যা চৌধুরীর

যৌনকর্মীদের সন্তানদের গান ও শিক্ষা দেওয়ার পরিকল্পনা রেজওয়ানা চৌধুরীর। করোনা পরিস্থিতি নাগালে এলে শুরু হবে এই ভাবনার প্রক্রিয়াকরণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসের ২৪ তারিখ শহর কলকাতা সাক্ষী থাকতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। দুই আশ্রমকন্যা রেজওয়ানা চৌধুরী বন্যা ও প্রমিতা মল্লিক। আগামী ২৪ তারিখ কলকাতার এক মঞ্চে রবি ঠাকুরের গান শনাবেন তাঁরা দুজনে। কলকাতার মানুষের কাছে এ এক পরম পাওয়া।  

এহেন বন্যা চৌধুরী বাংলাদেশের মানুষ হয়েও নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন এপার বাংলায়, বিশ্বভারতীতে। পেয়েছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য। কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘আনন্দধারা’র সঙ্গে মিলিয়েই বোধ করি নিজের গানের স্কুলের নাম রেখেছেন রেজওয়ানা বন্যা চৌধুরী। নাম রেখেছেন ‘সুরের ধারা’ 

করোনা আবহে সঙ্গীত জগতের ক্ষতি নিয়ে তিনি আশঙ্কিত। রবীন্দ্রনাথের গানকে আত্মস্থ করার পাশাপাশি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেন বন্যা। তাঁর গানের স্কুলে তিনি চেয়েছিলেন শান্তিনিকেতনের মত একটা পরিবেশ তৈরি করতে। রেজওয়ানা মনে করেন বাংলাদেশে বাংলা গান যেভাবে স্বীকৃতি পায় এদেশে তেমনটা নয়। কারণ বাংলাদেশে বাংলা জাতীয় ভাষা এদেশে তেমনটা নয়। তাই এদেশে তাই বাংলা গানের বিস্তৃতি সীমিত।

রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া পরিকল্পনা থেকে এবার আগামী দিনে যৌনকর্মীদের সন্তানদের গান ও শিক্ষা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রেজওয়ানা বন্যা চৌধুরী।  করোনা পরিস্থিতি নাগালের মধ্যে এলে তারপর শুরু হবে তাঁর এই ভাবনার প্রক্রিয়াকরণ তবে তাঁর আগে আগামী ২৪ ডিসেম্বরের দিকে তাকিয়ে গোটা শহর কলকাতার মানুষ। 

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন