বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কিছুদিন আগে এই খবরে সরগরম হয়ে উঠেছিল টলিপাড়া, পছন্দের নায়িকার এমন খবরে তো মন ভাঙতে বাধ্য অনুরাগীদের। তবে সেই সময়ে এই জল্পনায় একপ্রকার জল ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, এই খবর মিথ্যা। তিনি বিয়ে করছেন না। তবে এবার নিজেই বিয়ের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী। জানালেন, চলতি বছরের শেষের দিকেই নাকি এনগেজমেন্ট সারবেন তিনি। কিন্তু পাত্র কে? না, তিনি ফিল্মি দুনিয়ার মানুষ নন বরং বলা বাহুল্য পেশা অনুযায়ী সেই ব্যাক্তি ঋতাভরীর মনের হাল হকিকত সব থেকে ভালো বোঝেন। পেশায় মনোবিদ তথাগত চট্টোপাধ্যায় ঋতাভরীর হবু স্বামী।

অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বেশ অন্যরকম। আট মাসের ব্যবধানে দুটি অপারেশনের ঝক্কি পোহাতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে শরীরের সঙ্গে সঙ্গে মানসিক কিছু বদলও এসেছিল যা সামলানো খুবই কঠিন ছিল। তবে সেই সময় পাশে ছিলেন সেই চিকিৎসক বন্ধুই। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে এর আগে তাঁঢ় বিয়ের যে খবর প্রকাশিত হয়েছিল তা মিথ্যা নয় কিন্তু সেই সময় তাঁদের সম্পর্ক এতটাই নতুন ছিল যে নানা সংশয় থেকেই তিনি তক্ষুনি তা জনসমক্ষে স্বীকার করতে চাননি।

ঋতাভরী নিজেই জানিয়েছেন, যে বিয়েতে তাঁর কিছুটা হলেও ভয় রয়েছে। তিনি যাকে বিয়ে করবেন তাঁর সঙ্গে বিয়ের আগে বেশ কিছুদিন একসঙ্গে থাকতে চান কিন্তু বাঙালি পরিবারে সেটা সবসময় যেহেতু গ্রহণযোগ্য নয় তাই ডিসেম্বরে এনগেজমেণ্টের পর বেশ কিছুদিন নিজের বাড়িতেই হবু বরের সঙ্গে থাকবেন তিনি আগামী বছর নাগাদ তাঁরা বিয়ে সেরে ফেলার প্ল্যান করছেন।

এসব কিছুর সঙ্গেই চলছে তাঁর কাজও। সম্প্রতি কলকাতার একটি বিখ্যাত শপিং মলে একটি স্টোর ওপেনিংয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতাভরী। শেষ করেছেন তাঁর নতুন ছবি ‘FIR’ যা মুক্তি পেতে পারে এই পুজোতেই। সঙ্গে হাতে রয়েছে বলিউডের কাজও।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার