দ্বিতীয় দিনে কেমন ব্যবসা করল মাধবনের ‘রকেট্রি’

২ কোটির ঘরে প্রবেশ করল আর মাধবনের এই ছবি। মুক্তির প্রথম দিনে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৬৫ লক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হল জনপ্রিয় অভিনেতা আর মাধবনের। ২ কোটির ঘরে প্রবেশ করল আর মাধবনের এই ছবি। মুক্তির প্রথম দিনে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৬৫ লক্ষ। প্রথমদিনের বক্স অফিস কালেকশনে খানিক হতাশা তৈরি হলেও দ্বিতীয়দিনে আশার আলো দেখছে ছবির টিম। কারণ দ্বিতীয় দিনে বক্স অফিস কালেকশন মাধবনের এই ছবির ১.৩ কোটি টাকা। অর্থাৎ দুদিনের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ালো প্রায় ২ কোটির কাছাকাছি। ছুটির দিন রবিবারে এই ছবি আর ভালো ব্যাবসা করবে বলেই আশা করা যাচ্ছে। 

রকেট সায়েন্টিস্ট নাম্বি নারায়ণন এর জীবনীচিত্র এই ছবি। নামভূমিকায় রয়েছেন আর মাধবন। হিন্দি, তামিল, তেলেগু এই তিনটি ভাষাতে তো বটেই তার পাশাপাশি এদেশের বিভিন্ন রাজ্যের ভাষাতেও ডাব করা হবে এই ছবি। প্রথমদিনে সামান্য লোকসানের খাতায় যাওয়ার আশঙ্কা তৈরি হলেও দ্বিতীয় দিনে সেই প্রশ্নকে প্রায় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে মাধবনের এই ছবি। তবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির দ্বিতীয় বা তৃতীয় দিনের রেকর্ডকে ছুঁতে পারেনি। বলে রাখা ভালো বিবেক অগ্নিহোত্রীর ছবিটি ৩.৫ কোটিতে অপেনিং করেছিল তাঁর থেকে সামান্য পিছিয়ে আছে রকেট্রি। যদিও মাধবনকে ছবির জন্য ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। 

এই ছবিতে মাধবন ছাড়াও অভিনয় করেছেন শাহরুখ খান ও সূর্য। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। এছাড়াও ছবিতে রয়েছেন ফিলিস লোগান, ভিনসেন্ট রিওটা এবং রন ডনাচিও প্রমুখ। ছবির শুটিং হয়েছে ভারত, ফ্রান্স, কানাডা, জর্জিয়া ও সার্বিয়ায়। 

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড