বাংলাতে ‘রকস্টার’, মুখ্য চরিত্রে যশ-নুসরাত, প্রকাশিত হল ছবির ফার্স্ট লুক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে এল টলিউডের চর্চিত সুপারস্টার যশ দাশগুপ্তের আসন্ন ছবির পোস্টার। এক হাতে গিটার, অন্যহাতে বন্দুক, এই লুকেই দেখা গেল যশ দাশগুপ্তকে। তাহলে কি একাধারে গায়ক এবং গ্যাংস্টার দুই চরিত্রেই এবার পর্দায় সামিল হচ্ছেন যশ? কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা মিলছিল না যশের, কারণ সম্প্রতি মাকে হারিয়েছেন নায়ক। তাই সোশ্যাল মিডিয়ায় ফিরেই প্রথমে, নিজের আসন্ন ছবি ‘রকস্টার’ – এর ফার্স্ট পোস্টার ভাগ করে নিলেন নায়ক।

পোস্টারে যশের মারকাটারি লুক দেখে ইতিমধ্যেই ক্লিনবোল্ড দর্শক। বলিউডের ‘রকস্টার’-এ ছবির নায়ক হিসেবে ছিলেন রনবীর কাপুর।তাহলে কি, বলিউডের ‘রকস্টার’কেও ছাপিয়ে যাবে, টলিউডের রকস্টার যশ? সবে তো ফার্স্ট লুক, টিজার বা ট্রেলার না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। তবে পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, দুই ‘রকস্টার’-এর মধ্যে কোনও মিল নেই।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনা করছে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ছবির নায়িকা থাকছেন নুসরাত ফারিয়া। পোস্টার বলছে? নায়কের এলোমেলো চুল, গালে কাটা দাগ। পরনে ছেঁড়া জিনস, টি-শার্ট আর জ্যাকেট। তাঁর পায়ের কাছে পড়ে রয়েছে লাশ।

 

View this post on Instagram

 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)


কেমন যেন ছবি, ছবি নিয়ে এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ বলেছেন, রকস্টারে নিজের লুককে এক্সপেরিমেন্ট করেছেন তিনি। তাঁর চরিত্রের নাম জ্যামি, জ্যামির জীবনের অদল-বদল নিয়েই তৈরি হয়েছে এই ছবি। যশের এই লুক দেখে মুগ্ধ তাঁর মনের মানুষ নুসরত জাহানও। তিনি লিখেছেন, ‘সবাই ভালোবাসা জানাও, পুরো টিমের জন্য রইল অনেক শুভেচ্ছা’। তবে কবে মুক্তি পাচ্ছে এই ছবি, সেই বিষয়ে কিছু জানাননি নায়ক নিজেও।

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট