জাপানে সর্বকালীন সেরা সিনেমার তালিকায় জায়গা করে নিল আরআরআর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি (S S Rajamouli) পরিচালিত ছবি “আরআরআর” (RRR)। মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজ করছে সিনেমাটি। ভারতেতো বটেই বিশ্বব্যাপী ৫টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। এই বছরের বলিউডে সর্বাধিক ব্যাবসা করা ছবি গুলির মধ্যে জায়গা করে নিয়েছে সিনেমাটি। গোয়া আন্তর্জাতিক চলচিত্র উৎসবে জায়গা করে নেওয়ার পাশপাশি ৫০ তম স্যাটার্ন অ্যাওয়ার্ড জয় করেছে আরআরআর। সম্প্রতি অক্টোবর মাসের শেষে জাপানে মুক্তি পেয়েছে ছবিটি। এবং মাত্র কয়েক দিনেই এটি জাপানে আমির খান (Amir Khan) অভিনীত থ্রি ইডিয়েটসকে ছাপিয়ে সেই দেশে তৃতীয় সর্বোচ্চ ব্যবসা কারী ভারতীয় চলচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।

গত ২১ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি “আরআরআর”। সেই দেশের ৪৪টি শহরে ২০৯টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। এবং মুক্তি পাওয়ার মাত্র ১৭ দিনেই জাপানে “আরআরআর” ১৮০ মিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে আমির খান অভিনীত থ্রি ইডিয়েটস জাপানে সর্বকালীন ১৭০ টাকা আয় করেছে। সেরার তালিকায় স্থান পাওয়া অন্য দুই ভারতীয় চলচিত্র হল রজনীকান্ত অভিনীত “মুথু”। এবং এস এস রাজামৌলি পরিচালিত অপর একটি ছবি বাহুবলি। ২৪ বছর আগে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত “মুথু” ছবিটি জাপানে সর্বাধিক ব্যাবসা কারী ছবি হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। ছবিটি জাপানে মোট ৪০০ মিলিয়ন ডলার ব্যাবসা করেছে। অন্যদিকে এস এস রাজামৌলি পরিচালিত অপর ছবি বাহুবলি ৩০০ মিলিয়ন ডলার আয় করে সে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাবসা কারী ভারতীয় ছবি হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

উল্লেখ্য এই বছর বলিউডের সবচেয়ে সফল ছবি “আরআরআর”। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১০০০ কোটি টাকার বেশি আয় করেছে। দুই স্বাধীনতা সংগ্রামী বন্ধুর গল্প এই ছবিতে অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। রাম চরণ এবং তারক ছাড়াও, এই ছবিতে অভিনয় করেছেন শ্রিয়া শরণ, আলিয়া ভাট এবং অজয় ​​দেবগন। গোয়া আন্তর্জাতিক চলচিত্র উৎসবে জায়গা করে নেওয়ার পাশপাশি ৫০ তম স্যাটার্ন অ্যাওয়ার্ডও জয় করেছে “আরআরআর”।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের