প্রেমিকের পোশাক গায়ে জড়িয়ে নয়া ফটোশুটে গ্ল্যামারাস রুক্মিণী

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের পুজোর বাজারে বাংলা ছবির ব্যবসা নেহাত মন্দ হয়নি। শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি ‘বহুরূপী’-র ব্যবসা ৮ কোটি ছুঁইছুঁই। অন্যদিকে দেব এন্টারটেইনমেন্টের ছবি ‘টেক্কা’-র(Tekka Movie) ব্যবসাও যথেষ্ট ভালো। ফলে বেশ খুশির মেজাজেই রয়েছেন ‘দেবা-দেবী’ অর্থাৎ দেব ও রুক্মিণী(Dev-Rukmini)। উভয়ের সম্পর্কের কথা বর্তমানে টলিপাড়ার ওপেন সিক্রেট। সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবিতে দেব ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের(Swastika Mukherjee) পাশাপাশি যথেষ্ট প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়। ছবি মুক্তির পর বেশকিছু দিন কেটে গেলেও ‘মায়া’-র চরিত্র থেকে যে এখনও বেরিয়ে আসতে পারেননি রুক্মিণী তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে।

আরও পড়ুনঃ সন্তানের দায়িত্ব নেবে কে! অন্তঃসত্ত্বা নাবালিকার ঘটনায় ক্রমশ বাড়ছে জটিলতা

এদিন দুপুরে নিজের ঝাঁ চকচকে ফটোশুটের ছবি প্রকাশ্যে আনলেন রুক্মিণী(Rukmini Maitra)। অফ পিঙ্ক রঙের পোশাকের সঙ্গে হালকা মেকআপে দিব্যি গ্ল্যামারাস দেখাচ্ছে তাঁকে। তবে এদিনের যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছে রুক্মিণীর পরনের পোশাক। কারণ কিছুদিন আগেই ‘টেক্কা’ ছবির প্রচারের সময় এই একই পোশাকে দেখা গিয়েছে দেবকে। রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চেও এই একই ধরণের পোশাকে হাজির হয়েছিলেন দেব। তবে কি প্রেমিকের পোশাক গায়ে গলিয়েই ফটোশুটটি করিয়েছেন নায়িকা? কমেন্ট বক্সে এই প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাঁর নয়া ফটোশুটের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ ট্রেন থেকে পড়ে গিয়ে অকালমৃত্যু স্নাতক তরুণীর, শোকের ছায়া পরিবারে

দেব-রুক্মিণীর বিয়ে কবে হচ্ছে সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। চলতি বছরেও এই জুটির বিয়ের কোনও প্ল্যান নেই বলেই জানা গিয়েছে। বর্তমানে দেব ব্যস্ত তাঁর আগামী বিগ বাজেট ছবি ‘খাদান’ নিয়ে। এছাড়াও শুরু হতে চলেছে এসভিএফ-এর প্রযোজনায় ‘রঘু ডাকাত’-এর শুটিংয়ের কাজ। অন্যদিকে রুক্মিণীর হাতেও রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। তাঁর মধ্যে অন্যতম ‘নটি বিনোদনী’, এই ছবির মাধ্যমে বাংলার প্রথম নাট্য সম্রাজ্ঞী নটি বিনোদিনীর জীবনী অভিনয়ের মাধ্যমে পর্দায় তুলে ধরবেন রুক্মিণী। ফলে এই মুহূর্তে চরম ব্যস্ত দুজনেই। তবে দেবের পোশাক রুক্মিণীকে পরতে দেখে যারপরনাই খুশি হয়েছেন যুগলের ভক্তরা।

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার