গুজবে পড়ল শিলমোহর, আগামী রবিবারই শেষ সম্প্রচার ‘বালিঝড়’-এর, আবেগপ্রবণ তৃণা

খুব কষ্ট হচ্ছে। একটু মনখারাপও হয়েছে। কিন্তু এই ওঠাপড়ার নামই তো জীবন। এই কাজটা সবার ভাল লাগেনি তো কী হয়েছে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষমেশ গড়াপত্তায় টিআরপিতে আশানুরূপ ফল না মেলায় রাজপাঠ গোটাতে হচ্ছে মাত্র ২ মাস ধরে শুরু হওয়া স্টার জলসার ‘বালিঝড়’। স্লট লিডার মিঠাইয়ের কাছে হেরে গিয়ে অল্প দিন রাজত্ব করেই বিদায় জানাতে হচ্ছে, ঝোড়া মহার্ঘ্য ও স্রোতদের। খড়কুটো শেষ হওয়ার পর দর্শকদের দাবিতে মাত্র ১ বছর পরেই বালিঝড়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল সৌজন্য-গুনগুনের জুটিকে। কিন্তু মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়তেই সর্বনাশ।

পরকীয়ার ট্যাগ লাইন জুটল বালিঝড়ের কপালে। দর্শকরা একেবারেই দেখতে চান না এই ধারাবাহিক। তার ফল টিআরপিতে দূর্বল রেটিং। আসলে টিআরপি এখন সিরিয়ালের ভাগ্য নির্মাতা। বর্তমানে টিআরপির টক্করে পিছিয়ে গেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক। এর আগে মাত্র তিন মাসে বন্ধ হয়ে গিয়েছিল বৌমা একঘর। এবার সেই রেকর্ডও ভেঙে দিল বালিঝড়। তৃণা-কৌশিক-ইন্দ্রাশীসের মতো খ্যাতনামা তারকাদের অভিনীত মেগার যে এমন হাল হতে পারে তা বোধহয় কেউ ঘুনাক্ষরেও ভাবতে পারেননি।

তৃণা বৃহস্পতিবার রাতে সিরিয়ালের দুই নায়ক স্রোত আর মহার্ঘ্যর সঙ্গে সেলফি শেয়ার করে লেখেন, ‘শেষ চার এপিসোড’। হ্যাশট্যাগে রয়েছে হ্যাপি এনডিং কথাটাও। সুতরাং শেষ হচ্ছে বালিঝড়। আপাতত মহার্ঘ্য আর ঝোড়ার মিল দেখিয়েই শেষ হবে ধারাবাহিক। ‘বালিঝড়’ শেষ হওয়া নিয়ে তৃণা এক সাংবাদিক সাক্ষাৎকারে বললেন, ‘খুব কষ্ট হচ্ছে। একটু মনখারাপও হয়েছে। কিন্তু এই ওঠাপড়ার নামই তো জীবন। এই কাজটা সবার ভাল লাগেনি তো কী হয়েছে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আরও পরিশ্রম করতে হবে।’ তবে এই মুহূর্তে তৃণার হাতে রয়েছে বড় পরদার কিছু প্রোজেক্ট। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের