সামান্থার ভাইরাল নগ্ন ছবি নিয়ে শোরগোল, আইনি ব্যবস্থার হুমকি ভক্তদের

ছবিতে অভিনেত্রীকে একটি ক্লিনিকে বসে থাকতে দেখা গিয়েছে। তিনি তাঁর অটো-ইমিউন রোগের জন্য চিকিত্সা শুরু করেছেন। মোটামুটি সবাই জানেন, সামান্থা মায়োসাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল মিডিয়ার দাপটে রীতিমতো ক্লান্ত বিনোদন মহলের তারকারা। গতবছর থেকেই একের পর এক ‘ডিপফেক’ ভিডিও অথবা ছবিতে বন্দী হচ্ছেন তারকারা। প্রথমে শুরু হল রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিও দিয়ে, এরপর আলিয়া, ক্যাটরিনা, কাজল-সহ একাধিক নায়িকারা ডিপফেকের শিকার হয়েছেন। রশ্মিকার ডিপফেক মামলা এখনও চলছে। যাই হোক, এবার নোংরা AI অপব্যবহার প্রযুক্তির খপ্পরে পড়লেন জনপ্রিয় প্যান ইন্ডিয়া অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যা দেখে রীতিমতো ভক্তরা ক্ষুব্ধ। অভিনেত্রীর একটি মর্ফড নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর তা দেখেই ক্ষুব্ধ অনুগামীরা।

অভিনেত্রী সম্প্রতি একটি বাথটবের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। যদিও ছবিটি সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন অভিনেত্রী। কারণ অনেকে প্রশ্ন তুলেছিলেন, কেন তিনি নগ্ন অবস্থায় ছবি দিয়েছেন? কিন্তু তার আগেই ভাইরাল হয়ে যায় সেই ছবিটি। যা কিনা নোংরাভাবে সম্পাদন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এবং টা ভিরাল হতেই অভিনেত্রীর ভক্তরা রীতিমতো চটে লাল। রবিবার, সামান্থা তাঁর চিকিৎসার আপডেট দেওয়ার জন্য ইনস্টাগ্রাম স্টোরিজে ছবিটি শেয়ার করেছিলেন। ছবিতে অভিনেত্রীকে একটি ক্লিনিকে বসে থাকতে দেখা গিয়েছে। তিনি তাঁর অটো-ইমিউন রোগের জন্য চিকিত্সা শুরু করেছেন। মোটামুটি সবাই জানেন, সামান্থা মায়োসাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত। যার জন্যে অভিনেত্রী কয়েক মাস আগে বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্যে। এখনও তিনি পুরোপুরি সুস্থ নয়।

 

গতকাল বাথটবে বসে ছবিটি প্রকাশ করে অভিনেত্রী লিখেছিলেন, “নিরাময় এবং পুনরুদ্ধারের জন্য ক্রমাগত বিকল্প পন্থা খোঁজো। পেশীতে উন্নত সঞ্চালন, বিপাক বাড়ায়, শরীরের চর্বি কমায়, শক্তি বৃদ্ধি করে, শরীরকে ডিটক্সিফাই করে, সেলুলাইট হ্রাস করে।” ওই ছবিটিই এডিট করে অশ্লীল করা হয়। ‘টিম সামান্থা’ নামে X (আগে টুইটারে) একটি প্রোফাইল লেখা হয়েছে, অভিযুক্ত X অ্যাকাউন্টের বিরুদ্ধে সাইবার ক্রাইমে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।” যাই হোক, সামান্থা এখনও ভাইরাল পোস্ট এবং এটি ঘিরে বিতর্কের প্রতিক্রিয়া জানায়নি। সম্প্রতি, তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এথেন্সে তাঁর ৩৭ তম জন্মদিনের সূচনা করেছেন। তাঁকে পরবর্তীতে ‘সিটাডেল’-এর ভারতীয় রূপান্তরে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?