‘সাইয়ারা’ দিয়ে বলিউডে ডেবিউ, এবার ‘সুলতান’ পরিচালকের নতুন ছবিতে আহান

তিনি আলি আব্বাস জাফর পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত একটি শিরোনামহীন অ্যাকশন রোমান্স ছবিতে অভিনয় করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’, যেখানে অভিনয় করেছিলেন তরুণ অভিনেতা আহান পাণ্ডে এবং অনিত পড্ডা। সম্পূর্ণ নতুন তারকাদের নিয়ে ছবিটি বানিয়েছিলেন মোহিত সুরি। ছবিটি ইতিহাস গড়েছিল এবং ভক্তদের মনে দারুণ প্রভাব ফেলেছিল। বলা চলে, ভক্তদের উন্মাদনাই ছবিটির ব্লকবাস্টারের কারণ। ছবির কাহিনী থেকে তরুণ তারকাদের অভিনয়, সবটাই মন জয় করেছিল ভক্তদের। তাই তো মুক্তির ১০০ তম দিনেও ছবির ক্রেজ একই রকম রয়েছে ভক্তদের মনে। বিশেষ করে, আহান পাণ্ডে এবং অনিত পড্ডার অভিনয় বাস্তব ছুঁয়েছিল। এরপর থেকেই এই জুটির নতুন ছবির অপেক্ষায় বসে আছেন ভক্তরা। অবশেষে জানা গেল, ইতিমধ্যেই দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘সাইয়ারা’ অভিনেতা আহান পান্ডে।

তিনি আলি আব্বাস জাফর পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত একটি শিরোনামহীন অ্যাকশন রোমান্স ছবিতে অভিনয় করবেন। আলি আব্বাস জাফর পান্ডের আভা দেখে মুগ্ধ হয়ে আদিত্য চোপড়াকে সুপারিশ করেন তাঁকে নিয়ে কাজ করার জন্যে। জানা গিয়েছে, ২০২৬ সালের গোড়ার দিকে চিত্রগ্রহণ শুরু হবে ছবিটির। ‘সাইয়ারা’ ছবিতে অনিত পড্ডার সঙ্গে আহান পান্ডের রসায়ন মন ছুঁয়েছিল দর্শকদের। মোহিত সুরি পরিচালিত এই ছবিতে অহন এবং অনিতকে ২০২৫ সালের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগত হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটি প্রতিবেদনে অনুসারে, আহান পান্ডে এখন চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে তার দ্বিতীয় প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন।

শিরোনামহীন ছবিটি হবে একটি অ্যাকশন রোমান্টিক ছবি, যা পরিচালনা করবেন আলি আব্বাস জাফর, যিনি ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য পরিচিত। সুলতান দিয়ে আলি দর্শকদের মন জয় করেছিলেন, এমনকী টাইগার জিন্দা হ্যায়-এর মতো অ্যাকশন ছবিতেও তাঁর রোমান্টিক দৃশ্য ঢুকিয়ে ছবিটি মূখরোচক বানিয়েছিলেন পরিচালক। তিনিই সাইযারা দেখে আহান পান্ডেকে সুপারিশ করেন আদিত্য চোপড়াকে। তিনি বিশ্বাস করেছিলেন যে একটি নতুন মুখ দর্শকদের জন্য চমক নিয়ে আসবে। শিরোনাম ঠিক না হওয়া এই ছবিতে আদিত্য এবং আলি আহানের অভিনয়ের সম্পূর্ণ ভিন্ন দিক উন্মোচন করবেন বলে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই স্ক্রিপ্ট সম্পন্ন হয়েছে এবং সঙ্গীত অধিবেশন চলছে। ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুন্ডে’, ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এই শিরোনামহীন প্রকল্পটি আদিত্য চোপড়া এবং আলি আব্বাস জাফরের পঞ্চম সহযোগিতা হিসেবে চিহ্নিত হবে।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর