একসঙ্গে সলমন ও আমির, থাকছেন শাহরুখও, উত্তেজনায় ফুটছেন ভক্তরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বলিউডের দুই অভিনেত্রী টুইঙ্কল খান্না ও কাজল দেবগন এবার ভিন্ন চরিত্রে। এবার তারা টক শোয়ের হোস্ট। খুব তাড়াতাড়ি আসতে চলেছে কাজল ও টুইঙ্কল খান্নার চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ। আর এই টক শো’য়ে একসঙ্গে আসতে রাজি হয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান , বেতাজ বাদশা শাহরুখ খান এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খান। শাহরুখ, সলমন, আমির তো বটেই, খুব তাড়াতাড়ি উপস্থিত থাকার কথা অক্ষয় কুমারেরও। সূত্রের খবর, সলমন এবং আমির ইতিমধ্যেই একটি পর্বের শুটিং করে গিয়েছেন। ভক্তরা অনেক দিন পর দুই খানকে একসঙ্গে দেখতে আগ্রহী।

টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল-এ এমন একটি সো যেখানে টিনসেল টাউনের বড় বড় সেলিব্রিটিদের গোপন সব কথা প্রকাশ্যে আনা হয়। বোঝাই যাচ্ছে অতিথিরা নিজেদের জীবনের এমন কিছু ঘটনার কথা জানাবেন যা পরের দিনের হেডলাইন হয়ে যাবে। এই শো শুরু হওয়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে কয়েকদিন আগে করা হয়েছিল। অ্যামাজন প্রাইম ভিডিওতে টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল সরাসরি সম্প্রচারিত হবে।

এদিকে ২০ জুন মুক্তি পেয়েছে আমির খানের ‘সিতারে জমিন পর’। এর স্ক্রিনিংয়ে সলমন খানকে দেখা গিয়েছিল। সচরাচর এই ধরনের স্ক্রিনিং প্রোগ্রামে সল্লু মিয়াঁকে যেতে দেখা যায় না। কিন্তু এখানে রীতিমতো হাসিখুশি মেজাজে ছিলেন সলমন। পাশাপাশি তাঁকে মজা করে বলতে শোনা যায় যে ‘সিতারে জমিন পর’ আগে সল্লুভাইয়েরই করার কথা ছিল। কিন্তু আমিরের স্ক্রিপ্টটি একটু বেশিই পছন্দ হয়ে যায়, তাই তিনি নিয়ে নেন।

বর্তমানে সলমান তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। গলওয়ান উপত্যকার কাছে ভারতীয় ও চিনা সেনাদের সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি। ‘ব্যাটল অফ গলওয়ান’-এ চিত্রাঙ্গদা সিংও অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। অন্যদিকে, আমিরকে খুব তাড়াতাড়ি দেখা যাবে রজনীকান্তের ‘কুলি’ সিনেমায়। এখানে তিনি একটি বিশেষ ভূমিকায় থাকছেন।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি