‘সে আমারও মা… ‘, গরুর মাংস খাওয়াতে ঘোর আপত্তি সলমনের, কারণ ব্যাখ্যা ভাইজানের

আমি বিশ্বাস করি, তিনি আমার মা কারণ আমার নিজের মা একজন হিন্দু। আমার বাবা একজন মুসলিম। আমার দ্বিতীয় মা হেলেন একজন খ্রিস্টান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার সলমান খান! ৩০ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে বলিউডকে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বলিউডের মোস্ট এলিজেবল বেচলর তিনি। অনেক নায়িকা, মডেলের প্রেমে তিনি হাবুডুবু খেলেও তাঁর কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি। তাই ৫৯ বছরেও তিনি অবিবাহিত। যদিও এই বয়সেও তরুণীদের স্বপ্নের রাজকুমার সলমান খান। গোটা বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি অনুরাগী। অভিনেতার পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন সবটাই ভক্তদের কাছে চর্চিত। দৃঢ় অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাই ভাইজানের ছবি থেকে ব্যক্তিগত জীবনের যাবতীয় বিষয়ে জানতে উৎসুক ভক্তরা।

সম্প্রতি অভিনেতার খাদ্যাভ্যাস-সম্পর্কিত একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে, অভিনেতাকে তাঁর খাবারের জন্যে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গরুর মাংস এবং শুয়োরের মাংস ছাড়া তিনি সবকিছু খেতে পারবেন। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি গরুর মাংস এবং শুয়োরের মাংস খান না? তখন অভিনেতা বলেন, “গরু আমাদের সবার মা। আমি বিশ্বাস করি, তিনি আমার মা কারণ আমার নিজের মা একজন হিন্দু। আমার বাবা একজন মুসলিম। আমার দ্বিতীয় মা হেলেন একজন খ্রিস্টান। সুতরাং আমরা পুরো হিন্দুস্তান। যখন তুমি অন্য ধর্মকে সম্মান করবে, তখন তারাও তোমার ধর্মকে সম্মান করবে।”

২০১৭ সালে রজত শর্মার শো “আপ কি আদালত”-এ এসে এই বিষয়ে ব্যাখ্যা করেছিলেন অভিনেতা। আর অভিনেতার মুখে ধর্মের এমন ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে যান ভক্তরা। আসলে, গরুর মাংস ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে প্রিয়। তাঁদের যেকোনও অনুষ্ঠানেই গরুর মাংসের যাবতীয় রান্না করে খাওয়ার রেওয়াজ রয়েছে। অথচ গরু হিন্দুদের কাছে ভগবান। তাই মুসলিমদের গরুর মাংস খাওয়ার তীব্র বিরোধিতা করেন হিন্দুরা। সেদিকে সলমান খান জাতিতে মুসলিম হলেও গরুর মাংস খাওয়ার বিষয়টা তিনিও অন্যায় বলে মনে করেন। অভিনেতার এমন ধর্মীয় ব্যাখ্যা শুনে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। কাজের দিকে অভিনেতা বর্তমানে এআর মুরুগাদোস পরিচালিত তার বহু প্রতীক্ষিত ছবি সিকান্দারের শুটিংয়ে ব্যস্ত। ছবিতে আরও অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না, শরমন জোশী, সত্যরাজ এবং অঞ্জিনী ধাওয়ান। এই ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনা করেছেন এবং ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে। ছবিতে সালমান খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝান্ডু কুমার

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি