নিজের রিলেশনশিপ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ‘ভাইজান’

শুরু হতে চলেছে বিগবস সিজন ১৫। এই অনুষ্ঠানে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সলমন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হতে চলেছে বিগবস সিজন ১৫। প্রায় ১৫ টা সিজন কাটিয়ে দিলেন এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের হোস্ট সলমন খান। কিছুদিন আগেই শেষ হয়েছে করণ জোহার সঞ্চালিত বিগবস ওটিটির প্রথম সিজন। এবার ২রা অক্টোবর থেকে টিভির পর্দায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো বিগবস সিজন ১৫।

সম্প্রতি টাইগার ৩-য়ের শুটিংয়ের জন্য অস্ট্রিয়াতে ব্যস্ত ভাইজান। সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগবসের প্রাক্তন প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য ও আরতি সিং। এই অনুষ্ঠানে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সলমন। তিনি জানানলেন, ‘বিগবসের সঙ্গে আমার সম্পর্ক জীবনে স্থায়ী ফ্যাক্টর এনেছে। আমরা দুজনেই অবিবাহিত। সেই কারণেই আমাদের জীবনে আমরাই হলাম বস।’

পাশাপাশি অভিনেতা আরও জানান, ‘এই শো আমার পেশেন্স লেভেল অর্থাৎ ধৈর্য কতটা তা মাপতে সাহায্য করে। আমি চেষ্টা করি প্রতিযোগীদের কিছু বলব না। কিন্তু প্রতিবার এমন কিছু না কিছু হয় যে আমাকে ঢুকে পড়তে হয়। এমন নয় যে, ইচ্ছাকৃত ভাবে তাঁদেরকে আমি বকাঝকা করি, যদি তাঁরা ভুল কিছু করেন তা শুধরে দেওয়াই আমার কাজ।’

দিন কয়েক আগেই শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে রয়েছেন ‘চিরনবীন’ রেখা। প্রকাশ পেয়েছে প্রোমোও। প্রোমোতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলের মধ্যে বিগ বসের বাড়ি খুঁজছেন সলমন। সঙ্গে রয়েছেন রেখা। তাঁর নাম দেওয়া হয়েছে বিশ্বসুন্তরী। সেখানেই রেখা জানান, বাড়ির সকলকে আগে এই জঙ্গল পার করতে হবে তারপরই খোঁজ মিলবে বিগবসের বাড়ির।

 

 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি