একের পর এক বাধার মুখে অক্ষয়ের ‘পৃথ্বীরাজ চৌহান’

করণি সেনার নাম বদলের দাবির পর এবার ছবিতে কাঁচি চালালো সেন্সর বোর্ড। সিবিএফসি-র তরফে এই ছবিতে আনা হয়ে মোট পাঁচটি বদল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক বাধার মুখে পড়ছে অক্ষয়ের আগামী ছবি ‘পৃথ্বীরাজ চৌহান’। ছবি নিয়ে উত্তেজনা দর্শকের মনে অপেক্ষার পারদ চড়ালেও প্রথমে বাধ সাধল করণি সেনারা। অক্ষয়ের এই ছবির নাম পাল্টানোর আর্জি জানায় তাঁরা। শুক্রবার সকলের ধর্মীয় ভাবধারার প্রতি শ্রদ্ধা রেখে এই ছবির নাম পরিবর্তন করার কথা জানায় যশরাজ ফিল্মস। ‘পৃথ্বীরাজ চৌহান’ থেকে নাম পরিবর্তিত হয়ে তা হয় ‘সম্রাট পৃথ্বীরাজ’। 

করণি সেনার নাম বদলের দাবির পর এবার ছবিতে কাঁচি চালালো সেন্সর বোর্ড। সিবিএফসি-র তরফে এই ছবিতে আনা হয়ে মোট পাঁচটি বদল আর তারপরেই এই ছবিকে U/A সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড। ডিসক্লেইমারে দেওয়া হয়েছে ‘সতীদাহ প্রথা’ ও ‘জওহর’ প্রথাকে অসমর্থন না করার মত বিষয়ের উল্লেখ। পদ্মাবতের মতই এই ছবিতেও বিপত্তি সৃষ্টি করেছিল করণি সেনারা। তাঁদের দাবি অনুযায়ী ছবিতে পরিবর্তন না আনা হলে তাঁরা রাজস্থানের কোনও হলে এই ছবি চলতে দেবেন না বলেও হুমকি দিয়েছিল। অবশেষে তাঁদের দাবি মেনে নিয়ে নাম পরিবর্তন করা হয় এই ছবির ।

করণি সেনাদের দাবি ছিল নামের আগে সম্রাট যোগ না করা হলে এই সিনেমার মাধ্যমে দর্শকের কাছে ভুল বার্তা পৌঁছাবে এবং সম্রাট পৃথ্বীরাজের সম্মানহানি করা হবে। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। চন্দ্রপ্রকাশ দ্বিবেদির পরিচালনায় এই ছবিতে দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী উঠে আসবে। আর সেই ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য