ভাঙা পড়ল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি, গড়া হবে বহুতল ভবন, ক্ষুব্ধ ভক্তরা

আমাদের সমাজে তাঁর কোনও চিহ্ন নেই। এই যে নেই, এটা তো জাতীয় অপরাধ। বিলেতে শার্লক হোমসের মতো কল্পিত চরিত্রের জন্যও আলাদা মিউজিয়াম থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি স্বার্থপর জাতি। নিজের ঐতিহ্যকে ধরে রাখার তাগিদ জাতির খুব কম। ধীরে ধীরে বাঙালির ঐতিহ্য যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। আইকনিক তারকাদের বাড়ি ভেঙে বানানো হচ্ছে বড় বড় প্রাসাদ। আগেই খবর হয়েছিল যে, পরিচালক মৃণাল সেনের বাড়ি বিক্রি হচ্ছে খুব শীঘ্রই। এবার প্রোমোটিং হয়ে গেল, বাংলার কিংবদন্তি গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি। বাংলা গানের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। ষাটের দশক থেকেই তাঁর কণ্ঠের যাদু মাতিয়ে রেখেছে গোটা বাংলাকে। তাঁর কন্ঠ বাঙালির ইমোশন। কণ্ঠ দিয়েছেন একাধিক কালজয়ী গানে। গতবছর দীর্ঘ অসুস্থতার পর মারা গিয়েছেন তিনি। আর তাঁর মৃত্যুর এক বছর যেতে না যেতেই ভাঙা পড়ল তাঁর লেক গার্ডেন্সের বাসভবন, যা ভেঙে তৈরি হবে বহুতল আবাসন। এই বাড়িতেই ‘গীতশ্রী’ ঘর-সংসার পেতেছিলেন কবি শ্যামল গুপ্তের সঙ্গে।

সৃষ্টি করেছেন একের পর এক কালজয়ী গান। ‘স্বপ্ন ভরা অন্ধকারে’ থেকে শুরু করে ‘মোর গানের এই বীণা’, ‘তার শেষ রাগিনী সুরে-সুরে এল ভেসে নয়ন ধারে,’, ‘চন্দন পালঙ্কে শুয়ে একা-একা কী হবে-সহ একাধিক গান। তিনি যে বাঙালির মেলোডি কুইন ছিলেন। তাঁর সেই স্মৃতি বিজড়িত বাসভবন টি আজ যেন শহরের কাছে অকেজো। এর আগেও বহু বিখ্যাত ব্যক্তির বাড়ি, যা হেরিটেজ সম্পদ হওয়ার কথা, তা ভেঙে বহুতল গড়েছেন সমাজের নামী-দামী মানুষরা। এবার সেই তালিকায় যোগ হল, সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাসভবন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কেউ কিছু জানাতে আগ্রহী হননি। কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিমেদুর বাড়ির ভাঙন ভক্তদের রীতিমতো ক্ষুব্ধ করেছে। আজ সবটাই স্মৃতির অতলে।

ই বিষয়ে সংস্কৃতি গবেষক সঞ্জয় মুখোপাধ্যায় একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানান, “আমাদের সমাজে তাঁর কোনও চিহ্ন নেই। এই যে নেই, এটা তো জাতীয় অপরাধ। বিলেতে শার্লক হোমসের মতো কল্পিত চরিত্রের জন্যও আলাদা মিউজিয়াম থাকে। কিন্তু এখানে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শচীন দেব বর্মণ এঁরা অবহেলিত থাকেন।”

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

ঘরে সবজি নেই? মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোফতা, রইল সহজ রেসিপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ