পদপিষ্টের ঘটনায় মঙ্গলবার সকাল ১১টায় আল্লু অর্জুনকে হাজিরার নির্দেশ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে জেরার জন্য তলব করল পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাল ১১টায় থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মামলার তদন্তের স্বার্থেই তেলগু সুপারস্টারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে হায়দরাবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা-২’ ইতিমধ্যেই বক্স অফিসে সুনামি তুলেছে। মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানার ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবি ঘিরে ভক্তদের উন্মাদনাই কাল হল তেলগু সুপারস্টারের। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ছবির বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ‘পুষ্পা-২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন আরও একাধিক দর্শক। ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। যদিও মৃত্যুর পরিবর্তে ওই টাকা নিতে রাজি হয়নি রেবতীর পরিবার। বরং চিক্কদাপল্লী থানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন, ‘পুষ্পা-২’ ছবির পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুন-সহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সন্ধ্যা থিয়েটারের পদপিষ্টের ঘটনায় গত ১৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ককে। গ্রেফতার করে সোজা নিয়ে যাওয়া হয় চিক্কদাপল্লী থানায়। পরে আদালতে পেশ করা হয়। সওয়াল-জবাব শেষে বিচারক তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন ‘পুষ্পা-২’ নায়ক। জরুরি শুনানিতে অর্জুনের আইনজীবী দাবি করেন, ‘শুধুমাত্র শোরগোল ফেলে দেওয়ার জন্যই জনপ্রিয় তেলগু তারকাকে গ্রেফতার করা হয়েছে। পদপিষ্টের যে ঘটনা ঘটেছে, তাতে কোনও ভাবেই  আল্লু অর্জুনকে দায়ী করা যায় না।’ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘রইস’ ছবির বিশেষ শোয়ে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মন্তব্যকেও হাতিয়ার করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি।

হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় এক রাত জেলে কাটিয়ে পরের দিন ১৪ ডিসেম্বর শনিবার বাড়ি ফিরে আসেন আল্লু অর্জুন। কিন্তু পদপিষ্টের ঘটনা নিয়ে কাজিয়া বন্ধ হয়নি। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) পদপিষ্টের ঘটনাকে হাতিয়ার করে ‘পুষ্পা-২’ নায়কের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ব্যাপক ভাঙচুরও চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে আটক করে। এদিন সকালে ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে জামিনে মুক্তি দিন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর