এই মুহূর্তে

ছয় বছর প্রেম করেও টাবুকে ধোঁকা দিয়েছিলেন সঞ্জয় কাপুর, কেন?

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কাপুর পরিবারে সঞ্জয় কাপুর এক পরিচিত নাম। বনি কাপুর ও অনিল কাপুরের ভাই সঞ্জয় অভিনয় জগতে পা রাখেন ১৯৯৫ সালে। ‘টাবু’ অভিনীত ‘প্রেম’- তাঁর প্রথম ছবি। এই ছবির শুটিং চলাকালীন টাবু ও সঞ্জয়ের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। টাবুর থেকে প্রায় ছয় বছরের বড় ছিলেন সঞ্জয়। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক।

এক পুরোনো সাক্ষাৎকারে সঞ্জয় কাপুর নিজেই টাবুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তিনি জানান, ‘প্রেম ছবির শুটিং চলাকালীন তাঁদের প্রেম শুরু হলেও ছবিটি মুক্তির আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। সঞ্জয়ের কথায়,”ছবির শেষের দিকে আমরা একে ওপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম।” তিনি আরও বলেন, তখন তাঁর বয়স ছিল ৩১ বছর। যদিও ‘প্রেম’ বক্স অফিসে সাফল্য পায়নি, তাঁর কিছুদিন পরেই মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর ছবি ‘রাজা’ সুপারহিট হয়। অন্যদিকে, টাবু এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ ছিল সঞ্জয়ের ব্যক্তিগত জীবন। টাবুর কথা অনুযায়ী তাঁদের সম্পর্ক চলাকালীন সঞ্জয় মাহিপ কাপুরের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন, এটাও বিচ্ছেদের একটি কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: ফের ‘ডন’ চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, ফারহান আখতারের সামনে রাখলেন এই শর্ত

পরবর্তীতে ১৯৯৭ সালে সঞ্জয় কাপুর মাহিপ কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। মাহিপ নিজেও একাধিক সাক্ষাৎকারে সঞ্জয়ের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ের গল্প শেয়ার করেছেন। একটি জনপ্রিয় টক শোতে মাহিপ বলেন, তাঁদের প্রেমের শুরুটা একেবারেই অন্যরকম ছিল। এক পার্টিতে হঠাৎ দেখা এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। মাহিপ আরও জানান, বিয়ের আগে প্রায় পাঁচ বছর তাঁরা সম্পর্কে ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কীভাবে মেনে নিলেন?’, ভারতের ভুল মানচিত্র দেখিয়ে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

১৪ বছর পর আচমকাই ‘সচল’ শাহরুখের পুরনো ইনস্টা অ্যাকাউন্ট, কী ব্যাপার?

গলায় তুলসীর মালা, গায়ে সাদা পোশাক, আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা!

রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ডে নয়া মোড়, ষষ্ঠ অভিযুক্তকে রাজস্থানে থেকে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ