অর্ধ-নগ্ন সাজকে ‘উপজাতি পোশাক’ বলে বিপাকে রাখি সাওয়ান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম আলোচিত নাম, রাখি সাওয়ান্ত। তাঁকে ড্রামা ক্যুইন বললেও ভুল হয় না। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়েনা, এবার রাখি সাওয়ান্ত বিতর্কে জড়ালেন, আদিবাসী উপজাতি সম্প্রদায়কে ‘বিদ্রূপ’ করার অভিযোগে। ঝাড়খণ্ডের কেন্দ্রীয় সারনা কমিটির সভাপতি, অজয় ​​তিরকি, সম্প্রতি ‘উপজাতি সম্প্রদায়ের আবেগে আঘাত’ করা অভিযোগে সাওয়ান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, রাখি একটি ‘অর্ধ-নগ্ন’ পোশাক পরে উপজাতি মহিলাদের ‘অপমান’ করেছেন। আদিবাসীদের পোশাক নিয়ে ঠাট্টা করেছেন।

সম্প্রতি, রাখির পোস্ট করা একটি আদিবাসী পোশাকের ভিডিওকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাখি আদিবাসী পোশাক পরে, ওই সম্প্রদায়ের মানুষদের নিয়ে ঠাট্টা করছেন। আর এই ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন সারনা সম্প্রদায়ের মানুষরা। রাখিকে ভিডিওতে বলতে শোনা গিয়েছিল, “বন্ধুরা, আপনি কি আমার নতুন চেহারাটি দেখছেন, এটি একটি উপজাতীয় চেহারা।” যদিও ওই ভিডিওটি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে মুছে দিয়েছেন অভিনেত্রী।

ইতিমধ্যেই ওই সংস্থা জানিয়েছে, রাখি সাওয়ান্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত, সহিংস প্রতিবাদ চলবে। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে ১৯৮৯ সালের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রাখির ভিডিওটি অত্যন্ত অশ্লীল, যা আদিবাসী সম্প্রদায়ের কাছে অসম্মানজনক।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

অন্যদিকে রাখি এই প্রসঙ্গে বলেছেন, যে তিনি ভুল করে মন্তব্য করেছেন, কারণ তাঁর চেহারা বর্ণনা করার জন্য এর চেয়ে ভাল শব্দ ছিল না। রাখির আসন্ন মিউজিক ভিডিওতে, এরকম আফ্রিকান আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাখিকে। এছাড়া রাখি ক্ষমা চেয়ে বলেছেন, “আমি অন্তর থেকে দুঃখিত, আপনার বেটিকে ক্ষমা করুন”।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১