এবার দেবের নায়িকার ভূমিকায় টেলিপাড়ার ‘যমুনা’

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ‘যমুনা’। আসলে যেকোনো বিনোদন ক্ষেত্রই বড়ই অদ্ভূত। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের বড়পর্দায় নিজেদের নাম তুলতে দীর্ঘদিন স্ট্রাগল করতে হয়, আর একবার বড়পর্দায় নিজের নাম প্রতিষ্ঠা করতে পারলেই তাঁর লাইফ এক্কেবারে সেট। হ্যাঁ, টলিউডের অনেক ছোটপর্দার অভিনেত্রীরা এখন টলিউডের বড়পর্দায় রাজ করছেন। আর সেই তালিকায় প্রথমেই নাম যায়, মধুমিতা সরকার, শোলাঙ্কি রায় প্রমুখ অভিনেত্রীদের। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। খুব শীঘ্রই সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি, তাও আবার সুপারস্টার দেব-এর সঙ্গে।

তাহলে কী, দেব-এর নায়িকা হতে চলেছেন টেলিপাড়ার যমুনা? কিন্তু কোন সিনেমায়? শোনা গিয়েছে, অভিজিৎ সেন পরিচালিত, দেব-এর নতুন ছবি ‘প্রজাপতি’তেই দেবের বিপরীতে অভিনয় করবেন শ্বেতা। আর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই উত্তেজনার শেষ নেই। কারণ এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪৬ বছর পর ফের পর্দায় জুটি বাঁধছেন ‘মৃগয়া’ জুটি মিঠুন চক্রবর্তী এবং মমতা শংকর। সঙ্গে এই ছবির মাধ্যমেই টলিউড পাবে নতুন জুটি দেব ও শ্বেতাকে। সুতরাং এই ছবি নিয়ে যে, সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে তা বলাই বাহুল্য। আর সব ঠিক থাকলে এই ছবি দিয়েই বড় পর্দায় ডেবিউ করবেন শ্বেতা ভট্টাচার্য। ইতিমধ্যেই টেলিমহলে বেশ ভালই নাম প্রতিষ্ঠা করে নিয়েছেন শ্বেতা। এ বার টলিউডের নতুন যাত্রায় তিনি।

‘প্রজাপতি’তে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে শ্বেতাকে। বলাই বাহুল্য, ছবিতে পুরনো জুটির পাশাপাশি নতুন জুটিকেও দেখতে পারবেন বঙ্গবাসী। এই ছবিটি তৈরি হচ্ছে মূলতঃ বাবা ও ছেলের গল্প নিয়ে। যদিও দেবের বিপরীতে যে অভিনয় করবে, তাঁর চরিত্রটা প্রথাগত নায়িকাদের মতো নয়, তাই প্রথম থেকেই নতুন মুখ খুঁজছিলেন পরিচালক ও প্রযোজক। এবার সেই জায়গায় এলেন, ‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ সহ সাতটি ধারাবাহিকে মুখ্য চরিত্র শ্বেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, ছোটো পোশাক, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ করেন না তিনি। ‘প্রজাপতি’তে এমন কোনো দৃশ্য নেই, তাই তিনি এই ছবিতে অভিনয় বেছে নিয়েছেন।

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি