ফের পর্দায় শাহরুখ-কাজল জুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পর্দায় একসঙ্গে বলিউড আইকনিক জুটি শাহরুখ ও কাজল। শোনা যাচ্ছে, পরিচালক করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ সিনেমা সৌজন্যে ফের এক হচ্ছেন এই জনপ্রিয় জুটি। যদিও এই সিনেমার পুরো দৃশ্যে নয়, শুধুমাত্র একটি গানে বা বিশেষ দৃশ্যে দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে। এই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন, আলিয়া ভাট এবং রণবীর সিং। পরিচালক, করণ জোহরের খুবই কাছের বন্ধু শাহরুখ ও কাজল। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন, করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন।

একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই শাহরুখ এই ছবির শ্যুটিংয়ের জন্যে করণ জোহরকে একটি দিন সময় দিয়েছেন এবং যে বিশেষ গান বা দৃশ্যে শাহরুখ ও কাজলকে দেখা যাবে, সেই শ্যুটিং মুম্বাইতেই হবে।২০১৫ সালে জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘দিলওয়ালে’ ছবিতে। সুতরাং প্রায় ৭ বছর পর আবার একসঙ্গে এই জুটিকে দেখবে দর্শকরা। তবে তা, কয়েক সেকেন্ডের হলেও ভক্তরা তাতেই খুশি।

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আরও দেখা যাবে শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রকে। যদিও ধর্মা প্রোডাকশন জানিয়েছে, কোনো একটা গানের দৃশ্যের মাঝখানে হঠাৎই দেখা যাবে শাহরুখ-কাজলকে। সুতরাং এই খবর জানা মাত্রই যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে রাজ-সিমরানের ভক্তদের।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ