কাতার বিশ্বকাপ ফাইনালে দীপিকার সঙ্গে যোগ দিচ্ছেন শাহরুখও

পাঠান'-এর প্রমোশনেই বিশ্বকাপের ফাইনাল মঞ্চে থাকছেন এই তারকা জুটি। তবে অভিনেতা পাঠান প্রচারের জন্য বিশ্বকাপের স্টুডিওতে থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই ঘোষিত হয়েছিল যে, চলতি বছর ফিফা ফুটবল বিশ্বকাপের অন্তিম অনুষ্ঠানে অর্থাৎ বিশ্বকাপের ফাইনাল মঞ্চে অংশগ্রহণ করতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্যতম অতিথি হিসেবে ফুটবল বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন বিজয়ী দলের হাতে। তবে রয়েছে আরও চমক, তিনি একাই নয় থাকবেন অভিনয়ের বাদশা শাহরুখ খানও। সুতরাং বুঝতে পারছেন কিছু, এখনও দুয়ে দুয়ে চার করতে পারলেন না তাই তো? আর কিছুদিন পরেই ২০২২ শেষ হয়ে নতুন বছর ২০২৩-এর সূত্রপাত হতে চলেছে। এবার যেন নতুন বছরের শুরুটা একটু বেশিই ধামাকাদার হতে চলেছে। কারণ প্রায় ৪ বছর পর বাদশার আগমন, যা বক্সঅফিসে ঝড় তুলতে বাধ্য।

আগামী ২৫ জানুয়ারী মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’।শাহরুখের জন্মদিনের দিনই বেরিয়েছে ছবির টিজার, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তান্ডব শুরু হয়েছে ভক্তদের। তার মধ্যে দিন দুয়েক আগেই, ছবির প্রথম গান, ‘বেশরম রঙ’, ভক্তদের উত্তেজনা একেবারে শীর্ষে তুলেছে। ৫৭ বছর বয়সেও শাহরুখের ফিগার, দীপিকার অসাধারণ সেক্সি লুক, দুজনের অসাধারণ রসায়ন সবেতেই ভক্তরা মুগ্ধ। উত্তেজনা আরও বাকি আছে, শোনা যাচ্ছে, ফিফার ফাইনাল মঞ্চে দীপিকার সঙ্গে যোগ দিচ্ছেন শাহরুখও। সুতরাং বোঝাই যাচ্ছে,’পাঠান’-এর প্রমোশনেই বিশ্বকাপের ফাইনাল মঞ্চে থাকছেন এই তারকা জুটি। তবে অভিনেতা পাঠান প্রচারের জন্য বিশ্বকাপের স্টুডিওতে থাকবেন।

শাহরুখের ইউনিভার্স ফ্যান ক্লাবের অফিশিয়াল টুইট থেকে সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে। ফ্যানপেজ অনুসারে, অভিনেতা নিজেই অনুসরণ করেন এই পেইজটি। ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে অর্থাৎ কভারেজের সময় তিনি ফিফা বিশ্বকাপের স্টুডিও থেকে পাঠানকে প্রচার করবেন। FIFA বিশ্বকাপ গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে কাতারে, যা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে৷ মানুষি চিল্লার, মৌনি রায়, আমির খান, ডিনো মোরিয়া সহ একাধিক সেলিব্রিটিদের কাতারে লাইভ ম্যাচে দেখা গিয়েছে৷ তবে এই প্রথম নয়, ২০১৩ সালেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক-ম্যাচের এক্সট্রা ইনিংসের সময়ও মাঠে থেকে চেন্নাই এক্সপ্রেসের প্রচার করেছিলেন শাহরুখ।

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার