দিল্লি কাণ্ডে মৃতা অঞ্জলির পরিবারকে আর্থিক সাহায্য শাহরুখের

অভিনেতা শাহরুখ খানের এনজিও মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে এসেছেন। যাতে তাঁরা এই কঠিন সময়ে তাঁদের খরচ চালাতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই জন্যই তিনি বাদশা। একেবারে সোনায় বাঁধানো তাঁর হৃদয়। হ্যাঁ, কথা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। যিনি একবার দিল্লির দুর্ঘটনার শিকার অঞ্জলি সিংয়ের পরিবারের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। বর্ষবরণের দিন রাজধিনী দিল্লী সাক্ষী হয়েছিল মর্মান্তিক দুর্ঘটনার। রবিবার দুপুর ২ টো নাগাদ কর্মস্থল থেকে ফেরার পথে সুলতানপুরীতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অঞ্জলি সিং-এর। ঘটনার তদন্তের রিপোর্টে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) জানিয়েছে, গাড়ির নিচে পা আটকে যাওয়ায় প্রায় ১০-১২ কিলোমিটার রাস্তা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে পৌঁছে গিয়েছিলেন অঞ্জলি নামের ওই বছর ২০ তরুণী। যে ঘটনায় গোটা দেশ জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে তদন্তে অঞ্জলির মৃত্যু স্বাভাবিকভাবে ঘটেনি বলেই দাবি তাঁর পরিবারের। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, অঞ্জলির শরীরে ৪০ টিরও বেশি বাহ্যিক আঘাত পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অঞ্জলির বাড়িতে রয়েছেন তাঁর মা এবং ছোট ভাই-বোন। তাঁর বাবা মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। অঞ্জলির পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন। তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি করতেন।

জানা গিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে সত্যিকারের বন্ধুর মতো অঞ্জলির পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা শাহরুখ খান। তাঁর এনজিও মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে এসেছেন। যাতে তাঁরা এই কঠিন সময়ে তাঁদের খরচ চালাতে পারেন। ইতিমধ্যেই অঞ্জলির মৃত্যুর পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। অঞ্জলি হত্যার কারণ হিসেবে উঠে এসেছে, অবহেলা এবং অপরাধমূলক ষড়যন্ত্র। বৃহস্পতিবার রাতে তাঁকে ময়না তদন্তের জন্য সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসআরকে বাবা মীর তাজ মোহাম্মদ খানের নামে মীর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। অতীতে, মীর ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সহায়তা প্রদানকারী বিষয়ে অবদান রেখেছে। কাজের ফ্রন্টে, অভিনেতাকে পরবর্তীতে পাঠান ছবিতে দেখা যাবে।

অঞ্জলি সিং হত্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ

ঘটনার দিন অঞ্জলি তাঁর বন্ধু নিধির সঙ্গে স্কুটারে চড়ে বাড়ি ফিরছিলেন। এরপর চারজন মদ্যপ অবস্থার একটি গাড়ি অঞ্জলির গাড়িকে ধাক্কা দেয়। ফরেনসিক রিপোর্ট অনুসারে অঞ্জলির পা গাড়ির বাম সামনের চাকায় ধরা পড়ে এবং তাঁকে গাড়ি থেকে টেনে নিয়ে যায়। এরপরে অঞ্জলির বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অঞ্জলিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর