‘নিজেকে দেশের বাদশা মনে হচ্ছে’, জাতীয় পুরস্কার জেতা নিয়ে প্রতিক্রিয়া শাহরুখের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলচ্চিত্র জগতে ৩৩ বছরের কেরিয়ারে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্পূর্ণ বাণিজ্যিক ছবি ‘জওয়ান’-এ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার মুকুট মাথায় উঠেছে এসআরকে’র। আর প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার খবর শুনেই নিজেকে দেশের বাদশা ভেবেছিলেন বলিউডের কিং খান।

সাধারণত সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন শাহরুখ। তবে ভক্তদের সঙ্গে মাঝেমধ্যেই সমাজমাধ্যমে একান্ত আলাপচারিতায় বা কথোপকথনে অংশ নেন। শনিবার (১৬ অগস্ট) ভক্তদের সঙ্গে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) ‘হ্যাশট্যাগ আস্কএসআরকে’ শীর্ষক বিশেষ কথোপকথনে হাজির হয়েছিলেন। প্রাণের প্রিয় তারকার সঙ্গে কথা বলতে ভক্তদের আগ্রহ ছিল লক্ষ্যণীয়। অনেক ভক্তের উত্তরই মজার ছলে দিয়েছেন বলিউডের বেতাজ বাদশা।

‘ইন্ডিয়ান মিরর’ নামে এক অ্যাকাউন্টধারী জানতে চেয়েছিলেন ‘আপনার পরের মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? কিং নাকি অন্য কিছু?’ জবাবে শাহরুখ লেখেন, ‘শুধু কিং , নাম নিশ্চয়ই শুনেছেন?’ সানিয়া নামে এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘স্যর, আপনার পরের ছবি কিং কবে মুক্তি পাচ্ছে?’ এই প্রশ্নের উত্তরে বলিউডের বেতাজ বাদশা লেখেন, ‘বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে। কিছুদিনের ভিতরেই বাকি দৃশ্যের শুটিং শুরু হবে। ইশাল্লাহ খুব তাড়াতাড়ি পুরো ছবির শুটিং শেষ হবে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ দ্রুত কাজ করছেন।’

কানাতুঙ্গা নামে এক অ্যাকাউন্টধারী জানতে চান, ‘স্যর, জাতীয় পুরস্কার জিতে আপনার কেমন অনুভূতি হয়েছিল? জাতীয় পুরস্কার নাকি সাধারণ মানুষের ভালবাসা আপনার কাছে বেশি মূল্যবান?’ জবাবে শাহরুখ লেখেন ‘হ্যাঁ!!!!! নিজেকে বাদশা মনে হচ্ছে!!! আরও ভাল করার চেষ্টা করার জন্য এবং আরও কঠোর পরিশ্রম করার জন্য অনেক বেশি সম্মান এবং অনেক বেশি দায়িত্ব!’

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের