মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম তাঁর শাহরুখ খান। সিনেমার গল্প যাই থাকুক, তাঁর নামেই কাটে। প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হাউসফুল হয়। রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকে শাহরুখের যে কোনও সিনেমা। কিন্তু এবার ঘটল অন্য ঘটনা। সিনেমাহলে মুক্তির আগেই ১৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলল শাহরুখের ‘KING’। যা ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড। বিদেশে মুক্তির স্বত্ব ১৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে ‘KING’ সিনেমার। আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। তার আগেই বিদেশে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ১৭৫ কোটি টাকার স্বত্ব বিক্রি হল শাহরুখের এই সিনেমা। ফার্স ফিল্ম নামক একটি সংস্থা বিদেশে ‘KING’-এর মুক্তির বিষয়টি এবার দেখবে। অর্থাৎ বিদেশে সিনেমার প্রমোশন ও প্রেক্ষাগৃহে কটা স্ক্রিন পাবে সেটা দেখবে ফার্স ফিল্ম।

আরও পডুন: ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

এতদিন শাহরুখের সমস্ত সিনেমার বিদেশের মাটিতে মুক্তির দিকটি দেখত যশ রাজ ফিল্মস। ‘KING’ সিনেমার ক্ষেত্রে সেটি দেখবে ফার্স ফিল্ম। তেমনটাই চুক্তি হয়েছে। এর আগে এই সংস্থাটি শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার ডিস্ট্রিবিউশন বিদেশের মাটিতে করেছিল। সেই দুটি সিনেমা ব্লকবাস্টার হওয়ায় এবার ফার্স ফিল্মকেই স্বত্ব বিক্রি করেছেন শাহরুখ। যেহেতু তিনি এই সিনেমার অন্যতম প্রযোজক। তবে, বিদেশে চলচ্চিত্র বিতরণের ক্ষেত্রেও ফার্স (Phars)-এর বিরাট অভিজ্ঞতা রয়েছে। তারা যশ রাজ ফিল্মস (YRF)-এর সঙ্গে অনেকগুলি সিনেমা অংশীদার হিসেবে কাজ করেছে এবং প্রভাসের ‘সাহো’ (Saaho) পরিবেশনার দায়িত্ব এককভাবে সামলেছিল। পিঙ্কভিলার (Pinkvilla) প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ (King) সিনেমার পরিবেশনার স্বত্ব পাওয়ার জন্য ফার্স ১৭৫ কোটি টাকার ‘মিনিমাম গ্যারান্টি’ (MG) প্রদান করেছে। এখন পর্যন্ত কোনও ভারতীয় সিনেমা ১০০ কোটি টাকার এই মাইলফলক স্পর্শ করতে পারেনি, যে কারণে এই আয়টি অত্যন্ত চমকপ্রদ।

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর