তোয়ালে দিয়ে বাঁধা! অভিনব কায়দায় ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন শাহিদ কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি : শাহিদের ফিটনেস দেখে কে না পাগল? ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত,সর্বদা চর্চায় থাকেন শাহিদ কাপুর।বড়া পর্দার পর সম্প্রতি ওটিটি-তে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুরের ‘দেবা’। সিনেমায় পুলিশ অফিসার শাহিদের সুঠাম শরীর নজর কেড়েছে অনেকেরই। ৪৪-এ পা দিয়েও তিনি যেন তরুণ।তাঁর নির্মেদ, পেশিবহুল চেহারাও যথেষ্ট চর্চিত।এবার ক্যামেরার সামনে ফের মর্নিং লুকে ধরা দিলেন শাহিদ।কোমরে তোয়ালে বেঁধে ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন তিনি। তা দেখে ফের হইচই নেটপাড়ায়।অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

শনিবার(২৯শে মার্চ) শাহীদ কাপুর সামাজিক মাধ্যমে তার ছেলে জৈন কাপুরের সঙ্গে প্রশিক্ষণ সংক্রান্ত একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন।ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে ওই ট্রেনিং আসলে সাইকেল চালানোর প্রশিক্ষণ।ভিডিয়োই দেখা যাচ্ছে, শাহিদ পুত্র সাইকেল চালানোর চেষ্টা করছে।তার সঙ্গে অভিনেতা টাওয়াল দিয়ে বেঁধে তার ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন।যা নিয়ে হাসির রোল নেটপাড়ায়। ওই ভিডিয়োটির ক্যাপশনে শাহিদ লিখেছেন, ‘তোমার ছেলেকে তোয়ালে দিয়ে সাইকেল চালানো শেখাচ্ছি।তুমি কিছু সহজ উপায় বলে দাও। যাতে সে সহজ উপায়ে সাইকেল চালানো শিখতে পারে।’

শাহিদের এমন ক্যাপশন দেখে একের পর কমেন্ট করেছেন অনুরাগীরা। একজন লিখেছেন সাইকেলের সঙ্গে সাপোর্টিং কিছু লাগান। কেরিয়ারের পেছন থেকে ধরুন। এরপর ছেলেকে চালানো শিখতে দিন। অন্য একজন লিখেছেন, ‘কিছুক্ষণ ধরে রাখুন এবং সে জানার আগেই ছেড়ে দিন, আমার বাবা আমাকে এভাবেই শিখিয়েছেন।’ অনেকে লিখেছেন,’সুপার ড্যাডি’…।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত