Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্যালেরিনা প্রশিক্ষণ নিতে গিয়ে মারাত্মক জখম শাহরুখ-কন্যা সুহানা

শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে প্রস্তুত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা পায়ে চোট পেয়ে অসুস্থ হয়ে পড়লেন শাহরুখ কন্যা সুহানা খান। ডেবিউ চলচ্চিত্র মুক্তির আগেই লাইমলাইট দখলে সুহানার।ইতিমধ্যেই বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হয়ে গিয়েছেন। মাস দুয়েক আগেই তিনি নিউইয়র্কের Maybelline – এর ব্র্যান্ড মুখ হয়েছেন তিনি। এদিকে তাঁর প্রথম চলচ্চিত্র ‘আর্চিস’-ও এখন মুক্তির প্রতীক্ষায়। বিশাল ফ্যান ফলোয়িং-ও রয়েছে তাঁর। এদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সুহানা। নিজেকে নিয়ে প্রতি মুহূর্তে রিসার্চ করে যাচ্ছেন বলিউডের নতুন বার্বি গার্ল। প্রতিটি দিক থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। সেই কারণেই হয়তো এবার ভুগতে হল তাঁকে।

সম্প্রতি সুহানা ব্যালোরিনা প্রশিক্ষণ করতে গিয়ে পায়ে চোট পেলেন। যা তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পায়ে জুতো পরা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ওহহ। সঙ্গে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন। বোঝাই যাচ্ছে, নিজেকে সবদিক থেকে প্রমাণ করতে কঠোর থেকে কঠোর পরিশ্রম করছেন শাহরুখ প্রিন্সেস। শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। আগামী ১৭ জুন সুহানা খুশি কাপুর, অগস্ত্য নন্দা এবং অন্যান্যদের সঙ্গে মিলে নেটফ্লিক্সের টুডুম উৎসবে যোগদান করতে। তার আগেই, সুহানা ব্যালে পাঠ নেওয়ার জন্যে কঠোর পরিশ্রমে লিপ্ত।

কাজের সামনে

জোয়া আখতারের দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। যাতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং বনি কাপুর-শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর। আগামী বছর স্ট্রিমিং প্ল্যাটফর্ম, নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রথম পোস্টার এবং টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। নিউইয়র্কে টিস স্কুল অফ আর্টসে পড়াশোনা শেষ করে এখন দেশেই আছেন শাহরুখ খান কন্যা।

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান