আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইরান দুই পক্ষই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছিলেন আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে তেহেরান কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত রয়েছে। এই আবহে সামনে এসেছে বড় খবর। আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে ইরান-আমেরিকার। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুদ্ধ সম্পূর্ণরূপে থামানোর জন্য আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বর্তমানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের খসড়া নিয়ে কাজ করছে দুই পক্ষ । ১৪ দফার এই খসড়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটি  আলোচনার পরিকাঠামো তৈরি করা, যা ভবিষ্যতে সংঘাত নিরসনের পথ দেখাবে। 

আরও পড়ুন:  ‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

একাধিক সূত্র দাবি করেছে, প্রস্তাবিত খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানো এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে স্থানান্তরের বিষয় অন্তর্ভুক্ত করা রয়েছে। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন  কার্যকর আলোচনা করতে হলে আগে যুদ্ধের অবসান ঘটাতে হবে। পরবর্তীতে ইরানের উপর পুনরায় শত্রুতামূলক পদক্ষেপ চালানো হবে না এমন নিশ্চয়তা প্রয়োজন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ইরান-আমেরিকার যুদ্ধ থামাতে প্রথম বৈঠক হয়েছিল ইসলামাবাদে। তবে সেই বৈঠক ভেস্তে গিয়েছিল। দ্বিতীয়বার আলোচনার কথা হলেও তা সম্পূর্ণ হয়নি। আগামী সপ্তাহে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা। 

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক