‘ওমকারা’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাদশা

জনের মধ্যে এই বিষয়ে আলোচনা ও শুরু হয়ে গিয়েছে। এদিকে অভিনেতার সুজয় ঘোষের সঙ্গেও একটি সিনেমা রয়েছে, যে ছবিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে ধামাকেদার এন্ট্রি নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এক বছরেই ৩ টি ছবি রিলিজ করেছে তাঁর। আর সবটাই ব্লকবাস্টার শিরোপা পেয়েছে। তবে এবার সবার মনে একটাই প্রশ্ন, তাহলে শাহরুখ খান তাঁর পরবর্তী ছবির ঘোষণা কবে করছেন? সূত্রের খবর, অভিনেতা পরবর্তীতে পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে ছবি করতে চলেছেন। যিনি বলিউডে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। যেমন হায়দার, ওমকারা। এছাড়াও তিনি তব্বু, শাহিদ কাপুর, প্রয়াত ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, সাইফ আলি খান-সহ একাধিক অভিনেতাদের সঙ্গে চলচ্চিত্র করেছেন। শাহরুখ খানও বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে অনুযায়ী, ঘনিষ্ঠ সূত্রের খবর শাহরুখ খান শীঘ্রই বিশাল ভরদ্বাজের সঙ্গে চলচ্চিত্র করতে চলেছেন। ইন্ডাস্ট্রিতে এমন অনেক চলচ্চিত্র নির্মাতা আছেন যাদের সঙ্গে অনেক তারকারা অভিনয় করতে চান, তাঁদের মধ্যে একজন বিশাল ভরদ্বাজ। তবে শাহরুখ খান অ্যাকশন-ভিত্তিক অনেক ছবি করলেও এখন একটু ভিন্ন কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছেন। ইতিমধ্যেই শাহরুখ খান বিশাল ভরদ্বাজের স্ক্রিপ্ট পেয়ে গিয়েছেন। দুজনের মধ্যে এই বিষয়ে আলোচনা ও শুরু হয়ে গিয়েছে। এদিকে অভিনেতার সুজয় ঘোষের সঙ্গেও একটি সিনেমা রয়েছে, যে ছবিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করবেন। এছাড়াও রয়েছে পাঠান বনাম টাইগার, আর থালাপথি বিজয়ের সঙ্গে তাঁর আরেকটি ছবি রয়েছে।

যদিও এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। এর আগে বিশাল ভরদ্বাজ বলেছিলেন যে, তিনি একটি সত্য ঘটনা অবলম্বনে ছবি করতে চলেছেন। ছবিটিতে এসআরকে-র অভিনয় করতে পারেন। শাহরুখ খান এবং বিশাল ভরদ্বাজ দুজনেরই জন্ম ১৯৬৫ সালে। তারাও দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আর দুজন বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পর একসঙ্গেও কাজ করতে চেয়েছিলেন, কিন্ত এতদিন তা হয়ে ওঠেনি। এই বছর, বিশাল ভরদ্বাজের OTT-তে দুটি প্রকল্প ছিল, SonyLIV-এর ওয়েব সিরিজ চার্লি চোপড়া এবং দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি এবং নেটফ্লিক্সে খুফিয়া ফিল্ম৷

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর