‘কিং’-এর মুক্তির দিন ঘোষণা, নতুন টিজারে রুদ্র রূপে শাহরুখ খান

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং ‘-এর মুক্তির দিন অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সদ্য প্রকাশিত নতুন টিজার এই জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই হাই ভোল্টেজ অ্যাকশন থ্রিলার। টিজারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি বার্তা, ” It’s time to roar “, যা ছবির আবহাওয়া এবং শাহরুখের চরিত্রের তীব্রতা স্পষ্ট করে তুলেছে।

টিজারে দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সাদা শার্ট ও জিন্স পরা শাহরুখ খান গর্জন করছেন। আবার অন্য এক ঝলকে তাঁকে দেখা যায় রক্তমাখা মুখে, ভয়ংকর ও আগ্রাসী অবতারে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় সংলাপ – ” ভয়ের সঙ্গে বছর শেষ করো”, যা ছবির অন্ধকার ও রহস্যময় স্বর আরও গভীর করে তোলে। সব মিলিয়ে টিজারটি দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করেছে। টিজার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ” কিং খান ফিরে এসেছেন”, আবার কেউ মন্তব্য করেছেন, ” আরেকটা ব্লকব্লাস্টারের জন্য প্রস্তুত আমরা।

আরও পড়ুন: দেব-মিমি-সৌমিতৃষার পর এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন ছোট পর্দার ‘মৌরী’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাঁর কন্যা সুহানা খান, পাশাপাশি অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি এবং রানি মুখার্জি। ছবিটি প্রযোজনা করছেন গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ ও মমতা আনন্দ, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে।

‘কিং ‘ ছবির গল্প আবর্তিত হবে এক নির্মম, অভিজ্ঞ খুনিকে কেন্দ্র করে যে এক তরুণীর রক্ষক হয়ে ওঠে। এই তরুণীর চরিত্রে অভিনয় করছেন সুহানা খান। শোনা যাচ্ছে, ছবিটিতে থাকবে দুটি ভিন্ন সময়রেখার গল্প, যেখানে অভিষেক বচ্চনকে দেখা যাবে প্রধান খলনায়কের ভূমিকায়। সব মিলিয়ে কিং যে ২০২৬ দলের সবচেয়ে বড় বলিউড ইভেন্টগুলির একটি হতে চলেছে, তা বলাই যায়।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ