ডন ‘ফ্রাঞ্চাইজি’-থেকে সরে দাঁড়ালেন শাহরুখ, তল্লাশে নতুন মুখ

তাঁরই সূত্র ধরে ২০০৬ সালে প্রায় ২৮ বছর পর অমিতাভের জুতোয় পা গলিয়েছিলেন শাহরুখ খান। সফলও হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুমুল জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও ডন ‘ফ্রাঞ্চাইজি’-থেকে সরে দাঁড়ালেন বলিউড বাদশা শাহরুখ খান। কিছুদিন আগেই ‘ডন’ প্রযোজক রীতেশ সিধওয়ানি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইতিমধ্যেই ফারহান আখতার ‘ডন 3’ লেখার কাজ শেষ করেছেন। তারপর থেকেই উত্তেজিত ভক্তমহল। কারণ ‘ডন 3’-তে আবারও বাদশাকে দেখা যাবে। এবার ভক্তদের এত উত্তেজনায় জল ঢাললেন শাহরুখ নিজেই। সূত্রের খবর, শাহরুখ নয়, ‘ডন 3’-এর জন্যে নতুন মুখ খুঁজছেন ফারহান আখতার। সালটা ১৯৭৮। পর্দায় ‘ডন’-এর আবির্ভাব। ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর প্রতিমূর্তি হয়ে দর্শক-মহলে উন্মাদনা জাগিয়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁরই সূত্র ধরে ২০০৬ সালে প্রায় ২৮ বছর পর অমিতাভের জুতোয় পা গলিয়েছিলেন শাহরুখ খান। সফলও হয়েছিলেন। বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ফারহান আখতার পরিচালিত ছবিটি। তার পর সেটির সিক্যুয়েল হয় ২০১১ সালে। বাদশার বিপরীতে ছিলেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ‘ডন ২’-এ ফের আবির্ভূত হন ‘বাদশা’। সুতরাং ‘ডন ৩’-এর ঘোষণা মাত্রই ভক্তদের চোখে ভেসে ওঠে একটাই নাম শাহরুখ খান। আপাতত প্রস্তুতি তুঙ্গে। তবে শ্যুট শুরুর আগে যাবতীয় কাজ, পরিকল্পনা সেরে ফেলতে চান নির্মাতারা। কিন্তু তার মধ্যেই দুঃখের খবর, শোনা যাচ্ছে, সফল এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে দেখা যাবে না শাহরুখকে।

আপাতত ছবিতে অভিনয়ে ইচ্ছুক নন শাহরুখ। ঘনিষ্ঠ সূত্রের মতে, “ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি ডন 3-এ শাহরুখ খানের সঙ্গে একাধিক বিশদ আলোচনা করেছেন। মহামারীর আগে, কয়েকটি ধারণাও আলোচনা করা হয়েছিল। সম্প্রতি মিটিংও হয়েছে, কিন্তু শাহরুখ আবার ডন হিসেবে ফিরে আসতে আগ্রহী নন। তিনি বাণিজ্যিক চলচ্চিত্র করতে ইচ্ছুক।” এদিকে ফারহান ডন রিবুটের নতুন স্ক্রিপ্টে কাজ করছেন। এখন, ২০২৪ সালে ফারহান একজন নতুন নেতৃস্থানীয় ব্যক্তির খোঁজে রয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, “এই মুহুর্তে একজন নায়কের সঙ্গে আলোচনা চলছেযিনি গত এক দশকে এক্সেলের সঙ্গে দুটি চলচ্চিত্র করেছেন। তিনি ডনের জুতাগুলিতে পা রাখতে আগ্রহী।”

এদিকে, ফারহান বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলি ভাট অভিনীত, জি লে জারা-এর প্রিপ্রোডাকশন নিয়ে ব্যস্ত। ফিল্মটি নভেম্বরে ফ্লোরে যাবে। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে সিনেমা হলে মুক্তি পাবে। অন্যদিকে শাহরুখ খান এই সময়ে ডানকির শুটিংয়ে ব্যস্ত। ২০২৪ সালে, তিনি YRF স্পাই ইউনিভার্স ফিল্ম, টাইগার বনাম/s পাঠানের শুট করবেন।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?