আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাকিবের সন্তান নিয়ে টিভি লাইভে অপু, বুবলি এলেন ফেসবুকে! নেপথ্যে কোন রহস্য?

নিজস্ব প্রতিনিধি: ঢালিউড ইন্ডাস্ট্রিতে একেবারে হইচই পড়ে গিয়েছে। সৌজন্যে বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা বুবলির একটি বিস্ফোরক পোস্ট। বিয়ের আগেই অভিনেত্রীদের মা হওয়ার কথা এখন আর নতুন বিষয় নয়। বুবলির সাম্প্রতিক ফেসবুক পোস্ট গুলি নিয়ে উত্তেজনা একেবারে তুমুল। তাঁর প্রথম পোষ্টে ছিল, বেবি বাম্পের। যে ছবিটি ছিল ২০২০ সালের। এই পোস্টটি ভাইরাল হওয়ার পরেই উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছিল, সবারই একটাই প্রশ্ন ছিল অবিবাহিত বুবলি কার সন্তানের মা হতে চলেছেন? আর সবার প্রশ্নের উত্তর আজকেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, তিনি একটি পুত্র সন্তানের মা, যা তাঁর এবং বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা শাকিব খানের সন্তান। এতদিন সন্তানকে প্রকাশ্যে আনেন নি অভিনেত্রী কিন্তু কেন? এর উত্তরেও অভিনেত্রী বলেছেন, সঠিক সময়ের অপেক্ষা করছিলেন তিনি। তবে শাকিবের এর আগেও একটি বিয়ে রয়েছে, তিনিও অভিনেত্রী। যার নাম অপু বিশ্বাস। সময়টা ছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তা মেনে শাকিব নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের প্রায় ১০ বছর পর তাঁদের সন্তান আব্রাম খান জয়কে প্রকাশ্যে আনেন অপু।

সেই ঘটনার চার বছর পর ঠিক একই কাণ্ড দেখা গেল শাকিব খানের জীবনে। এবার তাঁর নায়িকা বুবলি। তিনিও ঠিক একই ভাবে সন্তানের খবর নিয়ে এলেন। তবে এবার ফেসবুকে পোস্টে। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেন বুবলী লিখেন, “আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।” এমনকি তিনি পরিচয় করিয়ে দেন তাঁর আর শাকিবের ছেলে ‘শেহজাদ খান বীরের সঙ্গে। যার পিতা স্বয়ং শাকিব খান। কিন্তু শাকিব নিজের সন্তানকে প্রকাশ্যে আনতে হবে চান না কেন?

শাকিব-বুবলির ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। তবে তাঁরা কবে বিয়ে করেছেন এই তথ্য জানা যায়নি। ঠিক ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শবনম বুবলিকে ঢাকাতেও দেখা যায়নি এবং কোনো চলচ্চিত্রেও। দীর্ঘ এক বছরের মাথায় প্রকাশ্যে আসেন শবনম বুবলি। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছিলেন। তখনও জানান নি আসল সত্য। মা হতেই যে তিনি গিয়েছিলেন ওখানে, তা এতদিন পর জটলা মুক্ত হল। এর আগে সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়ে যায় তাঁদের, শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। তবে আদৌ কি বুবলি শাকিবের স্ত্রী তা এখনও ধোঁয়াশা।

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ