‘মায়ের কাছেই ইসলামের যাবতীয় শিক্ষা পেয়েছি’, বড় তথ্য ফাঁস করলেন শর্মিলার কন্যা সাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর সন্তানদের ইসলামিক শিক্ষা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর, বড় তথ্য ফাঁস করলেন কন্যা সাবার। ঠাকুর বাড়ির মেয়ে হয়েও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করে সে সময় শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ১৯৬৮ সালে তাঁদের বিয়ে হয়েছিল। ষাটের দশকে শর্মিলার ভিন্নধর্মী বিয়ে নিয়ে অনেক লেখালেখিও হয়েছিল। কেউ বিষয়টিকে কটাক্ষের নজরে দেখেছিলেন, কেউ আবার বাঙালি পরিবারের মেয়ে হয়ে শর্মিলার মুসলিমকে বিয়ে করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন।

তবে বিয়ের পর শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন শর্মিলা। নিজের নাম পরিবর্তন করে আয়েশা রাখেন। এটি ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা তিনি আজও বিচক্ষণতার সঙ্গে পালন করছেন। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে শর্মিলার ধর্মবিশ্বাস এবং পরিবারের ধর্মীয় পরিবেশ নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন অভিনেত্রীর মেয়ে সাবা পতৌদি। তাঁর কথায়, ইসলাম ধর্মের বিষয়ে অনেক তথ্য মায়ের কাছ থেকেই জেনেছেন তাঁরা। তাঁর মা-ই তাঁদের ইসলাম ধর্মকে সম্মান করা শিখিয়েছেন। সেই ধর্ম পালন করেই বড় হয়েছেন তিনি, সোহা এবং দাদা সইফ আলি খান।

সাবা আরও বলেন, ‘আমি নিজেকে ধার্মিক মনে করি এবং ইসলামের সঙ্গে আমার গভীর সংযোগ রয়েছে। আমার কাছে ঈশ্বরই আল্লা। সব ধর্মকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। ছোটবেলায় আমার মা-ই আমাদের রমজান ও ইসলামের পাঠ পড়িয়েছেন। তবে কখনও আমাদের উপর ধর্মের বোঝা চাপিয়ে দেননি। আমার পরিবার, আমার মা আমাদের নিজের ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তবে তিনি হিন্দু হলেও আমাদের বাড়িতে কখনও হিন্দুধর্মের চর্চা হয়নি। আমার মা মন্দিরেও যান না। আমরা নিজেদের ধর্মীয় মতাদর্শ গড়ে তুলেছি। ভাই সাইফ আলি খান এবং বোন সোহা আলি খান ভিন্ন ধর্মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আসলে ধর্ম ও বিশ্বাস ব্যক্তিগত পছন্দের বিষয়। তাই এটি কারও উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। আমাদের বাড়িতে বিভিন্ন উৎসব পালন করা হয়। আমরা দিওয়ালি, হোলি এবং ক্রিসমাসের সব উৎসব পালন করি।’

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ