‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের নেতারা টাকা নিয়ে ফুটপাথে বাজার ও দোকান বসিয়েছে। শহরের ফুটপাথে সাধারণ মানুষ চলাচলের জায়গা আর নেই। এই অভিযোগ বারবার করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ফুটপাথ ফিরিয়ে আনতেই রোজ রোজ রাস্তায় নেমে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন পুরমন্ত্রী। তবে তিনি বারবার জানিয়েছেন, বিকল্প ব্য়বস্থা সরকার করছে, কিন্তু ফুটপাথ খালি করতেই হবে। আজ, রবিবারও ল্যান্সডাউন বাজারে গিয়ে ফুটপাথ খালি করার নিদান দেন পুরমন্ত্রী। ফুটপাথ দখল হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি ফুটপাথে থাকা দোকানদারদের বলেন, ‘রাজ্য সামলানোর দায়িত্ব কি একা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? আপনাদের দায়িত্ব নেই! আপনি কার অনুমতিতে ফুটপাথে দোকান বসিয়ে ছাউনি দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? ১৫ বছর ধরে আপনাকে কেউ বারণ করল না? খাট-বিছানা আছে, ত্রিপল টাঙানো, এটা সংসার পাতার জায়গা নয়। সংসার পাততে হয়, দোকান কিনুন। অসুবিধা নেই, আমরা দোকান দিয়ে দিচ্ছি। কিন্তু ফুটপাথ দখল করে এটা করা যাবে না। আপনি এগুলি খুলে নিন। ফুটপাথ দিয়ে লোক যাবে। তারপর যেটুকু জায়গা বাঁচবে, তাতে দোকান করুন।’ সঙ্গে সঙ্গে ভবানীপুর থানার ওসিকে মন্ত্রী নির্দেশ দেন, দুদিনের মধ্যে এই ফুটপাথ খালি করতে হবে। দোকানদারদের নির্দিষ্ট বাজারে গিয়ে বসতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা।

আরও পডুন: ‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আজ, রবিবার সকালে শহরের একাধিক বাজার পরিদর্শন করেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ভবানীপুর থানা ও পুরসভার আধিকারিকরাও। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে। অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, ‘ধর্মতলা হকারমুক্ত করা হবে। পার্ক স্ট্রিটও হকারমুক্ত হবে। ফুটপাথ দখল করে ব্যবসা করা যাবে না।’

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত