‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের মতো আজ রবিবারেও মর্নিং ওয়াকে গিয়ে চেনা মেজাজে ধরা দিলেন দিলীপ। আর তার পরেই একের পর এক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী। সায়গলের গ্রেফতারির প্রসঙ্গে সরাসরি মমতার সরকারের দিকে আঙুল তোলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ক্ষমতা থাকার সময় একটি বড়সড় নেটওয়ার্ক সক্রিয় ছিল। সেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একাধিক ‘হ্যান্ডলার’ বিভিন্ন যোগাযোগের মাধ্যম তৈরি করে দিত এবং গোটা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। দিলীপের বক্তব্য, শুধু সামনে থাকা ব্যক্তিদের গ্রেফতার করলেই হবে না, তদন্তকে আরও গভীরে নিয়ে যেতে হবে। এই চক্রের পিছনে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছতে পারলেই আসল ছবিটা সামনে আসবে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, তদন্ত সেই দিকেই এগোচ্ছে এবং আগামী দিনে আরও গ্রেফতার হতে পারে।

নদিয়ায় খুন ও হিংসার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর সাফ বক্তব্য, কোনও ধরনের হিংসাই বরদাস্ত করা উচিত নয়। পুলিশ-প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। উপযুক্ত সময়ে এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। কলকাতায় পুজো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে সরব হন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, পুজো করার ক্ষেত্রে উদ্যোক্তারা পুলিশের অনুমতি নেন এবং প্রশাসনের কাছ থেকেই প্রয়োজনীয় নিরাপত্তা পাওয়ার কথা। কোনও এলাকায় স্থানীয় সমস্যা থাকলে তা আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, বছরের পর বছর ধরে যে পুজোগুলি হয়ে আসছে, সেগুলি বন্ধ করার পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়।

আরও পড়ুন: ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

দিল্লিতে এক আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ নিয়েও প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তাঁর মতে, কোনও ঘটনা নিয়ে অভিযোগ উঠলে প্রশাসনের দায়িত্ব হল সেটির তদন্ত করা। তদন্তের পর যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি। জনগণনার প্রক্রিয়া নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ইতিমধ্যেই ১ অগস্ট থেকে সেল্ফ এনুমারেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা অনলাইনে বা নির্ধারিত পদ্ধতিতে নিজের তথ্য দিয়েছেন, তাঁরা নির্দিষ্ট ৩১টি প্রশ্নের উত্তরও জমা করেছেন। কলকাতার ডেকার্স লেনে পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনাকে শহরের দীর্ঘদিনের সমস্যা বলেই উল্লেখ করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, কলকাতার বহু পুরনো বাড়ি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেগুলিতে মানুষ বসবাস করছেন। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হলেও অনেক ক্ষেত্রে তাঁরা বাড়ি ছাড়তে চান না বলে দাবি করেন তিনি। বর্ষাকালে পুরনো ও দুর্বল বাড়ি ভেঙে পড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। তাই পুরসভার আরও সতর্ক হয়ে আগেভাগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন দিলীপ।

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন ‘লালা’, ল্য়ান্ডফলের পরেই প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত