হাসপাতাল থেকে ছাড়া পেলেন শত্রুঘ্ন সিনহা, কী হয়েছিল তাঁর?

তবে এখনও সারা রাত পার্টি করার শক্তি রাখি। আমার গতি কমানো দরকার। হাসপাতালে আমার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সার্জারি কো… খামোশ! আমার অস্ত্রোপচার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৩ জুন অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মেয়ের বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে ভর্তি হয়েছেন তারকা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। ভোটের প্রচারের কাজ এবং মেয়ের বিয়ের জন্যে ব্যস্ত থাকায় হাসপাতালে ভর্তি হতে দেরি হলো কয়েকদিন। জানা গিয়েছে, মাস কয়েক আগেই সোফা থেকে পড়ে তাঁর পাঁজরে আঘাত লেগেছে। তাই অভিনেতার ছোট অস্ত্রোপচার করতে হয়েছে। তবে এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন অভিনেতা। বুধবার (৩ জুলাই) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু অভিনেতার আদৌ কি হয়েছিল তা কেউ জানায়নি। খবরের পাতায় একগুচ্ছ শিরোনামে লেখা ছিল ডাইনিং রুমে পড়ে যাওয়ার কারণে আহত হয়েছেন শত্রুঘ্ন সিনহা। অবশেষে সব গুজব উড়িয়ে দিয়ে শত্রুঘ্ন তার সিগনেচার স্টাইলে বললেন, “সার্জারি কো খামোশ।”

একটি সাক্ষাৎকারে, শত্রুঘ্ন সিনহা বলেছেন, “শুধু আমার বার্ষিক রুটিন ফুল-বডি চেক-আপ। আমি ৬০ বছরের বেশি বয়সীদের জন্য এটি সুপারিশ করছি। আমি তিন মাস ধরে আমার নির্বাচনী প্রচারণার জন্য বিরতিহীনভাবে ভ্রমণ করছি। তারপর ঠিক আমার মেয়ের বিয়ে হয়ে গেল। আমি আর গরম রক্তের শক্তি চালিত যুবক নই যে দিনে এত শিফট করতে পারব। তবে এখনও সারা রাত পার্টি করার শক্তি রাখি। আমার গতি কমানো দরকার। হাসপাতালে আমার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সার্জারি কো… খামোশ! আমার অস্ত্রোপচার হয়েছে। তবে আমার কেন অস্ত্রোপচার হল, আমি জানি না?” এর আগে, অভিনেতা হাসপাতালের কক্ষ থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বকাপ ফাইনাল উপভোগ করার একটি ছবি শেয়ার করেছিলেন।

এর আগে, শত্রুঘ্নের ছেলে লভ সিনহা এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন, “আমার বাবার স্বাস্থ্যের বিষয়ে, আমি স্পষ্ট করতে চাই, আমরা তাঁর বার্ষিক চেকআপের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, এবং তার প্রবল জ্বর ছিল।” এদিকে অস্ত্রোপচারের জন্যে অভিনেতা এখনও সাংসদ হিসেবে শপথ নিতে পারেননি। তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং আসানসোলের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অভিনেতা বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আহলুওয়ালিয়ার বিরুদ্ধে ৫৯,৫৬৪ ভোটের ব্যবধানে জিতেছেন। এদিকে, সাত বছর ডেটিং করার পর ২৩ জুন মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন সোনাক্ষী ও জহির। বলিউড সুপারস্টার সলমান খানের দেওয়া একটি পার্টিতে এই দম্পতির প্রথম দেখা হয়। এটি ছিল কনের মুম্বাইয়ের বাসায় অনুষ্ঠিত একটি অন্তরঙ্গ অনুষ্ঠান। মজার ব্যাপার হল, সোনাক্ষী এবং জহির দুজনেই সলমানের সাথে তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক