এই মুহূর্তে




২ মাস পর জামিনে মুক্ত রাজ, প্রতিক্রিয়া শিল্পার

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২ মাস পর ৫০ হাজার টাকার বিনিময়ে সোমবার জামিনে মুক্তি পেয়েছেন রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে।
তবে এতদিন প্রকাশ্যে মুখ না খুললেও এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শিল্পা শেট্টি। স্বামী জামিন পাওয়ার পর অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভেসে উঠল ইঙ্গিতবাহী পোস্ট। রামধনুর এক অপূর্ব ছবির ওপর কোটে লেখা রয়েছে, ‘রামধনু এসে প্রমান করে, বড় কোনও ঝড়ের পর একটা সুন্দর সময় আসে’। রজার লি-এর লেখা এই উদ্ধৃতি।
তবে অনুরাগীদের বুঝতে অসুবিধে হয়নি তিনি কোন ঝড় আর কোন সুন্দর সময়ের কথা বলতে চেয়েছেন অভিনেত্রী।
গত সপ্তাহেই পুলিশের অপরাধ দমন শাখা একটি ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। তারপরেই রাজের আইনজীবি প্রশান্ত পাটিল ফের তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। হটশট অ্যাপের ভিডিয়ো শ্যুটে রাজ প্রত্যক্ষ ভাবে জড়িত, এমন কোনও প্রমাণ নাকি ওই চার্জশিটে নেই। এফআইআরে তাঁর নাম না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। রাজের আইনজীবীর দাবি ছিল ফাঁসানো হয়েছে রাজকে।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভূমিকম্পের সময় জাপানেই ছিলেন প্রভাস, এখন কেমন আছেন ‘বাহুবলী’ অভিনেতা?

‘আমি ক্লান্ত’, রহস্যময় পোস্ট বোমান ইরানির, অভিনয়ে ইতি টানছেন?

শহরে ফিরেই অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা, কোথায় বিয়ের আসর বসছে নায়িকার?

স্নানরত ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী

৩০ কোটি প্রতারণার দায়ে সস্ত্রীক বিক্রম ভাটের সাত দিনের পুলিশ হেফাজত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ