‘এমার্জেন্সি’তে অটল বিহারির লুকে শ্রেয়াস তালপাড়ে, কেমন লাগছে তাঁকে?

প্রকাশ্যে এল 'এমার্জেন্সি'  ছবিতে অটল বিহারি বাজপেয়ী রূপে শ্রেয়াস তালপাড়ের ফার্স্ট লুক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে এল ‘এমার্জেন্সি’  ছবিতে অটল বিহারি বাজপেয়ী রূপে শ্রেয়াস তালপাড়ের ফার্স্ট লুক। ইন্দিরা গান্ধির এই জীবনীচিত্র ইতিমধ্যেই এই ছবি নিয়ে আপামর ভারতবাসীর মনে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। ‘এমার্জেন্সি’ তে নিজের ফার্স্ট লুক নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন শ্রেয়াস নিজেও। 

নিজে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই ছবিতে নিজের ফার্স্ট লুক শেয়ার করে শ্রেয়াস ক্যাপশনে লিখেছেন, ”সবচেয়ে প্রিয়, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং জনসাধারণের একজন মানুষ…ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত ও আনন্দিত। আমি আশা করি আমি প্রত্যাশা পূরণ করতে পারি।” কঙ্গনাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ”আমাকে অটল জির চরিত্রে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রীদের একজন কিন্তু আপনি একজন সমান ভালো অভিনেতা পরিচালক। এটা #জরুরী অবস্থার সময়! গণপতি বাপ্পা মোরিয়া ”।

এদেশে জারি হওয়া ২১ মাসের জরুরি অবস্থা নিয়েই এই ছবি। ছবিতে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। অভিনেত্রীর লুক প্রকাশ্যে আসার পর থেকেই তা প্রশংসা পেয়েছে। বলা ভালো তাঁকে একঝলক দেখে প্রত্যেকেই ঠাহর করে উঠতে পারেননি এ ইন্দিরা গান্ধী নাকি অভিনেত্রী কঙ্গনা।  

বলে রাখা ভালো এই ছবিতে মেকআপ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। যেহেতু ভারতের ওজনশালী রাজনীতিবিদদের নিয়ে এই ছবি তাই সেই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য মেকআপ একটা বড় ভূমিকা নিয়েছে। আর তার জন্য বিদেশ থেকে আনা হয়েছিল মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কিকে। 

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?