বিয়ের ৫ দিনের মাথায় বাবা হতে চলেছেন গায়ক নোবেল

বিয়ের ৫ দিনের মাথায় বাবা হতে চলেছেন নোবেল। আদালতের নির্দেশে কারাগারের মধ্যেই ধর্ষিতাকে বিয়ে করেছেন 'সারেগামাপা' খ্যাত বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের ৫ দিনের মাথায় বাবা হতে চলেছেন নোবেল। আদালতের নির্দেশে কারাগারের মধ্যেই ধর্ষিতাকে বিয়ে করেছেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। অভিযোগ উঠেছিল, ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে বাড়িতে ৭ মাস আটকে রেখে ধর্ষণ করেছেন নোবেল। তাঁরই অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে রাত ২টা নাগাদ ঢাকার ডেমরা থেকে নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ। ধর্ষিতা ছাত্রী নোবেলের বিরুদ্ধে বলেছিলেন, ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাঁকে স্টুডিও দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, সেখানেই জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। এ সময় নোবেল ও তাঁর সহযোগিরা তাঁকে আটক রেখে ধর্ষণের ভিডিও রেকর্ড করেন। এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভুক্তভোগীর পরিবার তাঁকে শনাক্ত করে এবং পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে। এরপরই ধর্ষণ মামলা দায়ের করেন ওই মহিলা এবং নোবেলকে গ্রেফতার করা হয়।

অবশেষে বৃহস্পতিবার আদালতের নির্দেশে নোবেল ও ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীর। কারাগার সূত্রে জানা গিয়েছে, জানা যায়, নোবেল ও প্রিয়ার বিয়ের দিনমোহর ছিল ১০ লক্ষ টাকা। এবং তাঁদের মতামতের ভিত্তিতেই তাঁদের বিয়ে হয়েছে। এখন নোবেলের আইন জীবী জানিয়েছেন, নোবেল বাবা হতে চলেছেন। আর মঙ্গলবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবরটি জেনেছেন নোবেল। আদালতে নোবেলের জামিন মঞ্জুরের আবেদনের সময় গায়কের আইনজীবী খবর টি দিয়েছেন। জানিয়েছেন, নোবেল ও তাঁর স্ত্রী ইসরাত জাহান প্রিয়া বাবা-মা হতে চলেছেন। প্রিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে এই আইনজীবী বলেছেন, গত বছর থেকে একসঙ্গে বসবাস করছিলেন নোবেল-প্রিয়া। যদিও তখন তাদের রেজিস্ট্রি হয়নি। এরপরেই প্রিয়ার ভুল বোঝাবুঝিতে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবং গত ১৯ জুন আদালতের নির্দেশে কারাগারে তাদের বিয়ে হয়। ইতিমধ্যেই নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা জরিমানায় জামিন পেয়েছেন নোবেল। আর নোবেলের জামিনের বিষয়ে আপত্তি নেই স্ত্রী প্রিয়ারও। বিয়ের দিন কড়া নিরাপত্তায় হাসিখুশিভাবে আদালতে প্রবেশ করে ছিলেন নোবেল। নোবেলের সঙ্গেও আনন্দের সঙ্গে গল্প করতে দেখা যায় প্রিয়াকে। কারাগারে সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হেঁটেছেন নোবেল।

আসলে প্রিয়াকে বিয়ের করার শর্তেই জামিন পেয়েছেন নোবেল। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁদের বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পক্ষে সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান, মো. সাদেক উল্লাহ ভূইয়া। উল্লেখ্য, গ্রেফতারের পর নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি তাঁর স্ত্রী। নোবেল তাকে ধর্ষণ করেননি। এরপর আদালত তাঁদের বিয়ের কাবিননামা চাইলে তা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী। অবশেষে নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ধর্ষণ মামলায় অভিযুক্ত নোবেলকে বিয়ের অনুমতি দেন। মেয়েটি নিজেই নোবেলকে বিয়ের করার জন্যে ইচ্ছা প্রকাশ করে ছিলেন। তাই জেলহাজতে নোবেল ও প্রিয়ার বিবাহ হয়।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে