আগামী মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন গায়িকা পালক মুছল এবং সুরকার মিথুন

তাঁদের বিয়ের উৎসব আগামী ৪ নভেম্বর, অনুষ্ঠিত হবে। সূত্রটি আরও বলেছে, "দুই সঙ্গীতশিল্পী একে অপরকে কিছুদিন ধরে চেনেন। তাঁদের রিসেপশন মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির বন্যা। একদিকে যেমন মা হতে চলেছেন একাধিক অভিনেত্রীরা অন্যদিকে দীর্ঘদিন সম্পর্কের পর একাধিক তারকা যুগল বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন। চলতি বছরে বলিউডের একাধিক তারকা যুগল গাঁটছড়া বেঁধেছেন এবং একাধিক তারকা বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছেন। হ্যাঁ, চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন, বলিউডের পাওয়ারফুল জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এমনকি বিয়ের ২ মাসের মধ্যেই আলিয়া জানায় যে, তিনি প্রেগনেন্ট এবং খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। আর এই খুশির খবর প্রকাশ্যে আসা মাত্রই গোটা দেশ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। যাই হোক, কিছুদিন আগেই বিয়ের করেছেন বলিউডের আরও এক জনপ্রিয় দম্পতি আলি ফজল এবং রিচা চাড্ডা। এদিকে সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং খেলায়াড় কেএল রাহুলও আগামী বছর গাঁটছড়া বাঁধার জন্যে প্রস্তুত। এরই মধ্যেই আরও একটি খুশির খবর জানালেন, বলিউডের মিষ্টি প্লেব্যাক সিঙ্গার পালক মুছল (PALAK MUCHHAL)।

তাঁর প্রেমিকের নামও মোটামুটি সবারই জানা। হ্যাঁ, সুরকার মিথুন শর্মার (MUSIC COMPOSER MITHOON) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পালক। জনপ্রিয় চলচ্চিত্র ‘আশিকি 2’ গায়িকা-সুরকার জুটি পলক মুছাল এবং মিথুন আগামী মাসের প্রথম সপ্তাহেই বিয়ে করতে চলেছেন। পালক-মিথুন ২০১৬ সালে কেহ ভি দে এবং দূর না জা-এর মতো একাধিক গানে একসঙ্গে কাজ করেছেন৷ তখন থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। গায়িকা এবং সুরকার রূপে ‘আশিকি 2’-এর ‘মেরি আশিকি’ এবং ‘চাহু মে ইয়া না’ এই দুটি গানেও তাঁরা একসঙ্গে জুটি বেঁধেছিলেন। যা মুক্তির পরপরই হিট হয়ে যায়৷ বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, পলক মুছাল এবং মিথুন নভেম্বরের প্রথম সপ্তাহে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁদের বিয়ের উৎসব আগামী ৪ নভেম্বর, অনুষ্ঠিত হবে। সূত্রটি আরও বলেছে, “দুই সঙ্গীতশিল্পী একে অপরকে কিছুদিন ধরে চেনেন। তাঁদের রিসেপশন মুম্বাইতে অনুষ্ঠিত হবে।”

মিথুন ও পলক মুছাল সম্পর্কে আরও কিছু কথা

মিথুন মার্ডার 2, আশিকি 2, ইয়ারিয়ান, এক ভিলেন, জেহের, কালযুগ, আনোয়ার, দ্য ট্রেন, সানাম রে, শিবায়, বাঘি 2, কবির সিং, মলং এবং রাধে শ্যামের মতো চলচ্চিত্রের বেশ কয়েকটি গান রচনা করেছিলেন। অন্যদিকে, এক থা টাইগার (2012), আশিকি 2 (2013), কিক (2014), অ্যাকশন জ্যাকসন (2014), প্রেম রতন ধন পায়ো (2015), এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (2016), কাবিল (2017), বাঘি 2 (2018), এবং পাল পাল দিল কে পাস (2019) হল কিছু হিন্দি সিনেমায় পলক তাঁর মিষ্টি কণ্ঠ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক