বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে অজয়-কার্তিকরা, লড়াইয়ে কে এগিয়ে?

ছবিটির সকালের শো ছিল ২৭.১১%, বিকেলের শো বেড়ে ৬৫.৩৬% হয়েছে, যেখানে সন্ধ্যা এবং রাতের শো ছিল যথাক্রমে ৭৪.৪৭% এবং ৭৪.৬৫%। এই সপ্তাহান্তেই ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে সিংহম এগেইন এবং ভুল ভুলাইয়া ৩। একদিকে যেমন দুর্দান্ত অ্যাকশনে মোড়া রোহিত শেট্টির পুলিশ কপ ইউনিভার্স ‘সিংহম এগেইন’, অন্যদিকে হরর-কমেডিতে মোড়া ভুল ভুলাইয়া 3, ভক্তদের ইতিমধ্যেই মন জয় করে ফেলেছে। দুটি ছবিই দু’রকমভাবে দর্শকদের প্রেক্ষাগৃহে টানছে। সিংহম এগেইন-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন, করিনা কাপুর-সহ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুররা।

ক্যামিও করছেন অক্ষয় কুমার, সলমান খান। বিশেষ করে, বুলবুল পাণ্ডের ভূমিকায় সলমান খানের ক্যামিও চরিত্র বেশি আকর্ষণ করেছে দর্শকদের। অন্যদিকে ভুল ভুলাইয়া ৩-এর মাধ্যমে ১৭ বছর পর বিদ্যা বালনের ভুল ভুলাইয়া সিরিজে প্রত্যাবর্তন, অন্যদিকে মাধুরী দীক্ষিতের দুর্দান্ত পারফরম্যান্স সবটাই নজর কেড়েছে দর্শকদের। সেই কারণেই বক্সঅফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে দুটি ছবিই। ‘ভুল ভুলাইয়া 3’ বক্সঅফিসে কার্তিক আরিয়ানের কেরিয়ারের সেরা ওপেনিং হিসেবে প্রমাণিত হয়েছে। ছবিটি প্রথম দিনে আনুমানিক ৩৫.৫ কোটি টাকা আয় করেছিল। তবে স্যাকনিল্কের মতে, ফিল্মটি ভাল পারফরম্যান্স অব্যাহত রেখেছে, ছবিটি দ্বিতীয় দিনে প্রায় ৩৬.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত ছবির আয় বেড়ে দাঁড়িয়েছে ৭২ কোটি টাকা। জানা গিয়েছে, সপ্তাহান্তে (২ নভেম্বর) হিন্দি ভাষায় চলচ্চিত্রটি ৭৫.০৬% অংশ দখল করেছিল। সকালের শো ৪৫.৬৩%, বিকেলের শো ৮০.৯১%, সন্ধ্যায় শো ৮৬. ৯২% এবং রাতের শো ৮৭.৪১ শতাংশ দখল করেছিল। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, এবং মাধুরী দীক্ষিত নেনে ছাড়াও, ছবিতে আরও অভিনয় করেছেন বিজয় রাজ, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, রাজেশ শর্মা এবং অশ্বিনী কালসেলার।

অন্যদিকে অজয় দেবগন এবং করিনা কাপুর খানের সিংহম এগেইন প্রথম দিনে ভারতে আনুমানিক ৪৩.৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে সমস্ত ভাষায় ছবিটি প্রায় ৪১.৫০ কোটি টাকা আয় করেছে। দুই দিনে, ছবিটির মোট বক্সঅফিস কালেকশন দাঁড়িয়েছে ৮৫ কোটি। ফিল্মটির হিন্দি দখলের হার ৬০.৪০% ছাড়িয়েছে, যা রীতিমতো নতুন রেকর্ড গড়েছে। ছবিটির সকালের শো ছিল ২৭.১১%, বিকেলের শো বেড়ে ৬৫.৩৬% হয়েছে, যেখানে সন্ধ্যা এবং রাতের শো ছিল যথাক্রমে ৭৪.৪৭% এবং ৭৪.৬৫%। এই সপ্তাহান্তেই ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত