‘হাঁটু-ব্যাথা সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছি’, বিস্ফোরক দাবি পরেশ রাওয়ালের

হাঁটুর ব্যাথা থেকে বাঁচতে নিজের প্রস্রাব বিয়ারের মতো পান করেছিলেন পরেশ রাওয়াল। অজানা তথ্য ফাঁস করলেন বর্ষীয়ান অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁটুর ব্যাথা থেকে বাঁচতে নিজের প্রস্রাব বিয়ারের মতো পান করেছিলেন পরেশ রাওয়াল। অজানা তথ্য ফাঁস করলেন বর্ষীয়ান অভিনেতা। মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়েন পরেশ রাওয়াল। তাঁকে কটাক্ষের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার একটি কার্যকর টোটকার কথা জানালেন অভিনেতা। সে অনেক বছর আগের কথা! যখন ‘ঘাতক’ ছবির শুটিং করছিলেন পরেশ রাওয়াল। ছবির একটি দৃশ্যের জন্যে গোটা টিমকে মাছ-বাজারে যেতে হয়। তাঁকেও যেতে হয়। শুটিংয়ের রিহার্সাল দেওয়ার সময় তিনি একটি নতুন চপ্পল পরেছিলেন। সেখানে রাকেশ পাণ্ডের সঙ্গে তাঁর একটি দৃশ্য ছিল।

যেখানে দেখানো হয়েছিল, রাকেশ পাণ্ডে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন গোটা বাজার ঘোরাতে। আর সেই দৃশ্য ফুটিয়ে তোলার সময়েই পরেশ পিছল খেয়ে মাটিতে পড়ে যান। যার ফলে সাঙ্ঘাতিকভাবে তিনি হাঁটুতে চোট পান। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন পরেশ রাওয়াল। ভেবেছিলেন তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল, আর উঠে দাঁড়াতে পারবেন না তিনি। তখন বীরু দেবগন পরেশ রাওয়ালকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এবং ব্যাথা থেকে সেরে উঠতে তাঁকে আজব পরামর্শ দিয়েছিলেন।

বীরু বলেছিলেন, ‘এরকম অঘটন তো ঘটতেই থাকবে। ব্যাথা থেকে সেরে উঠতে হলে তোমাকে সকালে উঠে নিজের প্রস্রাব পান করতে হবে। সকল যোদ্ধারা এটাই করে থাকেন। কিন্তু চিন্তা করো না। তোমার কিছু হবেনা। কিন্তু প্রস্রাব পানের আগের রাতে মাছ-মাংস কিছু খাবেনা।’ এরপর পরেশ বলেন, পুনরুদ্ধারের জন্যে তিনি বীরু দেবগনের পরামর্শই মেনেছিলেন। বিয়ারের গ্লাসে ঢেলে ঢগঢগ করে নিজের প্রস্রাব পান করে নেন তিনি। এমনটা প্রায় ১৫ দিন করেছিলেন। ব্যস! তাতেই কিস্তিমাত। যে ব্যথা সারতে আমার আড়াই মাস সময় লাগত, সেই ব্যথা মাত্র ১৫ দিনেই সেরে যায়। চিকিৎসক পর্যন্ত তাঁকে বলেছিল, ‘এমন অলৌকিক হল কী করে?’

চোটের পর সাদা আস্তরণ পড়েছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে তিনি সেরে ওঠেন। এর জন্যে অবশ্য তিনি বীরু দেবগনকে ধন্যবাদ জানিয়েছিলেন। কারণ প্রথমে তাঁর এই টোটকা বোকা বোকা মনে হলেও, পরে এটাই কার্যকর হয়। কাজের ক্ষেত্রে, পরেশকে পরবর্তীতে প্রিয়দর্শনের ‘ভূত বাংলো’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, নিকিতা রায়, দ্য তাজ স্টোরি, আজে: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী এবং হেরা ফেরি ৩-এ দেখা যাবে।

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস